Dhaka 6:31 pm, Friday, 16 January 2026

শীতে কাঁপছে তেঁতুলিয়া

  • Reporter Name
  • Update Time : 05:53:55 am, Monday, 24 November 2025
  • 76 Time View

সোমবার সকাল ৯ টায় তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ৮২ শতাংশ ছিল। এর আগে গতকাল রবিবার (২৩ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে শীতের মাঝেও সকাল থেকে জীবিকার টানে কাজে ফিরেছেন নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। ইতিমধ্যে বিভিন্ন পাড়া- মহল্লায় দেখা গেছে জমে উঠেছে মৌসুমী শীতবাজার। সেখানে রংবেরংয়ের কম্বল, সোয়েটার, টুপি ও উলের গ্লাভস কিনতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা।

বিক্রেতাদের দাবি, কয়েকদিন ধরে তাপমাত্রা কমতে থাকায় বিক্রি বেড়েছে প্রায় দ্বিগুণ।

অপরদিকে, শীত বাড়ায় শিশু ও বয়স্কদের মধ্যে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাবও বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা। বিশেষ করে নিউমোনিয়া, হাঁপানি ও সর্দি-কাশির রোগী বেশি আসছেন।
 
তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানিয়েছে, হিমালয়ের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলে শীত দ্রুত প্রবেশ করে এবং দীর্ঘস্থায়ী হয়।আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে, আগামী দুই -একদিন তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। তবে দিনের বেলায় সূর্যের আলো স্বাভাবিক থাকবে।

তেঁতুলিয়া আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, সোমবার সকাল ৯টায় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশেষ করে হিমালয় বিধৌত এলাকায় এ উপজেলাটির অবস্থান হওয়ায় এখানে অন্যান্য এলাকা থেকে শীত আগে নামে। এ সময়টাতে তাপমাত্রা অনেক কম থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শীতে কাঁপছে তেঁতুলিয়া

Update Time : 05:53:55 am, Monday, 24 November 2025