Dhaka 9:12 pm, Wednesday, 18 February 2026

শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান

  • Reporter Name
  • Update Time : 10:31:25 am, Tuesday, 16 September 2025
  • 95 Time View

আসন্ন দুর্গাপূজায় উপলক্ষে ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। ফলে ভারতে ইলিশ রপ্তানি করতে শর্তসাপেক্ষে ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখার উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭ প্রতিষ্ঠানের অনুকূলে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রপ্তানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

তবে মাছ রপ্তানির ক্ষেত্রে বেশকিছু শর্ত দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এগুলো হলো- রপ্তানি নীতি ২০২৪-২৭ এর বিধি-বিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে।

এছাড়া পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী অনুমোদিত পরিমাণ থেকে প্রকৃত রপ্তানির পরিমাণ সংক্রান্ত সব তথ্য প্রমাণ দাখিল করতে হবে। তবে অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রপ্তানি করা যাবে না।

প্রতিটি পণ্য চালান রপ্তানিকালে শুল্ক কর্তৃপক্ষ অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমে পরীক্ষা করে অনুমোদিত পরিমাণের অতিরিক্ত পণ্য রপ্তানি না করার বিষয়টি নিশ্চিত হবেন। এ অনুমতি কোনভাবেই হস্তান্তরযোগ্য নয়, অনুমোদিত রপ্তানিকারক কোনোভাবেই নিজে রপ্তানি না করে সাব কন্ট্রাক্ট প্রদান করতে পারবেন না। সরকার প্রয়োজনে যে কোন সময় এ রপ্তানি অনুমতি বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে।
এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কোনো চাপে পড়ে নয়; বরং ধর্মীয় সৌজন্যবোধ ও অনুরোধের কারণে ভারতে ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে। এটি গত বছরের তুলনায় অর্ধেকের কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান

Update Time : 10:31:25 am, Tuesday, 16 September 2025