Dhaka 5:48 pm, Friday, 16 January 2026

লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে

  • Reporter Name
  • Update Time : 04:29:37 am, Friday, 21 November 2025
  • 72 Time View

উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের কাছে হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করেছিল জিম্বাবুয়ে। কিন্তু নিজেদের দ্বিতীয় ম্যাচেই শক্তিশালী শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিং করে ১৬২ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। লক্ষ্য তাড়ায় নেমে জিম্বাবুয়ের বোলিং তোপে শ্রীলঙ্কা মাত্র ৯৫ রানে গুটিয়ে গেলে জিম্বাবুয়ে ৬৭ রানে জয় পায়।

এদিন টস জিতে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা জিম্বাবুয়েকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। ব্যাটিং নেমে দুটি দারুণ পার্টনারশিপ উপহার দেয় জিম্বাবুয়ে। দলীয় ২৬ ও ৪০ রানে টপ অর্ডারের দুই ব্যাটার আউট হলে সিকান্দার রাজার সঙ্গে ব্রায়ান বেনেট ৬১ রানের জুটি গড়েন।

দুর্ভাগ্য বেনেটের। মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের দশম অর্ধশতক পূর্ণ হয়নি তাঁর। ওয়ানিন্দু হাসারাঙ্গার স্পিনে ক্যাচ তুলে ৪৯ রানে ক্রিজ ছাড়েন তিনি। ১১৬ স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে ৫টি চার ও ১টি ছক্কা মারেন বেনেট।

বেনেট আউট হলে রায়ান বার্লের সঙ্গে ফের জুটি গড়েন জিম্বাবুয়ে অধিনায়ক। যদিও এই জুটিটি ছিল কেবল ২৩ রানের, তবে দলকে এগিয়ে নিতে বেশ কার্যকর ছিল। আর রাজার ব্যাটিং ছিল প্রশংসাযোগ্য। ৩২ বলে ৪৭ রান করেন তিনি, যাতে ছিল ৩টি চার ও ২টি ছয়।

শেষ দিকে আসা-যাওয়ার মিছিলে ছিলেন জিম্বাবুয়ে ব্যাটাররা। শেষ পর্যন্ত ১৬৩ রানে থামে তাদের যাত্রা। শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সর্বোচ্চ তিন উইকেট পান হাসারাঙ্গা। দুটি উইকেট তুলেন দুষ্মন্ত চামিরা।জবাব দিতে নেমে ২৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। মূলত রিচার্ড নাগারাভা ও টিনোটেন্ডা মাপোসার পেসে কাবু হয়ে পড়েন পাথুম নিশাঙ্কা ও কুসল পেরেরা।

নড়বড়ে দলকে কিছুটা টেনে তুলেন দাসুন শানাকা ও ভানুকা রাজাপাকসে। বাইশগজ ছাড়ার আগ পর্যন্ত লঙ্কান অধিনায়ক ২৫ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। রাজাপাকসের ব্যাট থেকে আসে ১১ রান, যদিও এই রানের জন্য তাঁকে ১৮ বল মোকাবিলা করতে হয়। মূলত উইকেটে থিতু হওয়ার জন্যই লড়াই চালিয়ে যেতে দেখা যায়।

শানাকা আউট হলে সব আশা উবে যায় শ্রীলঙ্কার। লেজের সারির কোনো (৬) ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি। তাতেই ৯৫ রানে থেমে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে হার দেখতে হয়েছে লঙ্কানদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে

Update Time : 04:29:37 am, Friday, 21 November 2025