Dhaka 7:35 pm, Friday, 16 January 2026

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ হামলা

  • Reporter Name
  • Update Time : 08:37:08 am, Sunday, 14 September 2025
  • 73 Time View

রাশিয়ার বাশকোরতোস্তান প্রদেশের রাজধানী উফা’র একটি তেল শোধনাগারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এটি রাশিয়ার সবচেয়ে বড় তেল পরিশোধন কারখানাগুলোর মধ্যে অন্যতম। ড্রোন হামলার জেরে শোধনাগারটির একটি অংশে আগুন ধরে গিয়েছিল, তবে শিগগিরই তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে হামলার তথ্য নিশ্চিত করেছেন বাশকোরতোস্তান প্রাদেশিক সরকারের প্রধান রাদিয়ে খাবিরভ।

রাশিয়া-ইউক্রেন সীমান্ত থেকে উফা শহরের দূরত্ব ১ হাজার ৪০০ কিলোমিটার। শনিবার ইউক্রেনীয় বাহিনী তেলশোধানাগারটিতে হামলা চালিয়েছে, সেটির মালিক রাশিয়ার সরকারি তেল কোম্পানি ব্যাশনেফ্ট।

টেলিগ্রাম পোস্টে খাবিরভ বলেন, ‘আজ (শনিবার) ব্যাশনেফ্টের তেল শোধনাগারে সন্ত্রাসী ড্রোন হামলা হয়েছে। শোধনাগারটি লক্ষ্য করে দু’টি ড্রোন নিক্ষেপ করা হয়েছিল। একটিকে ভূপাতিত করা সম্ভব হয়েছে, অন্যটি শোধনাগারে আঘাত হেনেছে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

রাশিয়ার অন্যতম বৃহৎ তেল শোধনাগারে ইউক্রেনের ভয়াবহ হামলা

Update Time : 08:37:08 am, Sunday, 14 September 2025