Dhaka 8:14 pm, Friday, 1 May 2026

রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে আ.লীগের ১৪ জন গ্রেপ্তার

  • Reporter Name
  • Update Time : 05:59:38 am, Saturday, 16 August 2025
  • 249 Time View

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করে। তারা হলেন– গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২ নম্বর পারুলিয়া ইউনিয়নের বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাওন, ঢাকার হাতিরঝিল থানার ৩৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক শেখ কবির উদ্দিন, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের ভাইস চেয়ারম্যান ও মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাসেল হাওলাদার, তেজগাঁও থানার ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হোসেন ওরফে বুলবুল, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ-ধর্মবিষয়ক সম্পাদক মনিরুজ্জামান ওরফে বাবু ও সাতক্ষীরার আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. শাহনেওয়াজ।
শরীয়তপুরের জাজিরা ও সদর উপজেলায় শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী পালনের সময় ছাত্রলীগের স্লোগান দিয়ে ভিডিও ধারণ ও তা সামাজিক মাধ্যমে প্রচারের ঘটনায় ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে জাজিরা উপজেলায় দুজন ও সদর উপজেলায় চারজন রয়েছেন। গ্রেপ্তাররা হলেন– জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া এলাকার মোহাম্মদ শামীম মাতবর, মেহের আলী মুন্সী কান্দি এলাকার আসাদ মুন্সী, সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর এলাকার কাউসার ফকির, মামুন খান, আব্দুল মান্নান বেপারি ও মুন্না খান।
মাদারীপুরে শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে গণভোজনের আয়োজন করেন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই আয়োজন থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু এবং খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে গতকাল দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

রাজধানীসহ বিভিন্ন স্থান থেকে আ.লীগের ১৪ জন গ্রেপ্তার

Update Time : 05:59:38 am, Saturday, 16 August 2025