Dhaka 8:02 am, Monday, 20 April 2026

যেসব লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার ডেঙ্গু হয়েছে এবং করণীয়

  • Reporter Name
  • Update Time : 10:08:07 am, Sunday, 13 August 2023
  • 552 Time View

বর্তমান সময়ে ডেঙ্গু ভয়ানক আকার ধারন করেছে। প্রতিদিন প্রচুর মানুষ আক্রান্ত হচ্ছে। তাই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কি না, তা বুঝবেন যেভাবে-
বেশির ভাগ আক্রান্তের ক্ষেত্রে ডেঙ্গুর খুব সামান্য কিছু উপসর্গ দেখা দেয়। কোনো কোনো ক্ষেত্রে উপসর্গই দেখা যায় না। আক্রান্ত ব্যক্তি সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে ওঠেন। আক্রান্ত হলে হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়ার দরকারও হয়। তবে সংক্রমণ মারাত্মক পর্যায়ে চলে গেলে তা হয়ে পড়ে মৃত্যুর কারণ।

আক্রান্ত হওয়ার ৪-১০ দিনের মধ্যে এই রোগের লক্ষণগুলো দেখা যায়। লক্ষণ দেখা দেওয়ার ২-৭ দিনের মধ্যে শরীর থেকে তা আবার চলেও যায়।

সাধারণ ডেঙ্গুতে আক্রান্ত হলে যেসব লক্ষণ দেখা যায়—
=> তীব্র জ্বর (শরীরের তাপমাত্রা ১০৪ ডিগ্রি ফারেনহাইট হতে পারে)

=> প্রচণ্ড মাথাব্যথা

=> অক্ষিকোটরে অর্থাৎ চোখের পেছনে ব্যথা

=> মাংসপেশি ও অস্থিসন্ধিতে ব্যথা

=> বমি বমি ভাব

=> বমি

=> বিভিন্ন গ্রন্থি ফুলে ওঠা

=> শরীরে ফুসকুড়ি

ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত হলে তা মারাত্মক আকার ধারণ করতে পারে। রোগ মারাত্মক পর্যায়ে চলে গেলে নিচের লক্ষণগুলো দেখা দেয়—

=> তলপেটে তীব্র যন্ত্রণা

=> একনাগাড়ে বমি

=> দ্রুত শ্বাসপ্রশ্বাস

=> নাক অথবা মাড়ি থেকে রক্ত পড়া

=>ক্লান্তিতে ভেঙে পড়া

=> ভীষণ অস্থিরতা

=> বমি অথবা মলের সঙ্গে রক্ত আসা

=> ত্বক ঠান্ডা এবং ফ্যাকাশে হয়ে যাওয়া

=> দুর্বলতা বোধ করা

এরপরও কেউ ডেঙ্গু রোগে আক্রান্ত হলে যা করবেন—
=> পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে

=> প্রচুর পানি বা তরল খাবার খেতে হবে

=> ব্যথা কমাতে প্যারাসিটামল জাতীয় ওষুধ দিতে হবে

=> আইবুপ্রোফেন এবং অ্যাসপিরিনের মতো নন-স্টেরয়ডাল ওষুধ সেবন থেকে বিরত থাকতে হবে

অন্যান্য সব লক্ষণের দিকে খেয়াল রাখতে হবে এবং জটিলতা দেখা দিলে দ্রুত অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

যেসব লক্ষণ দেখে বুঝতে পারবেন আপনার ডেঙ্গু হয়েছে এবং করণীয়

Update Time : 10:08:07 am, Sunday, 13 August 2023