Dhaka 6:32 pm, Friday, 16 January 2026

ভারতের মেঘালয়ের এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা!

  • Reporter Name
  • Update Time : 09:28:39 am, Wednesday, 13 August 2025
  • 141 Time View

ভারতের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় এক বাংলাদেশিকে স্থানীয়রা পিটিয়ে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১১ আগস্ট) বিকেলের দিকে কৈথা কোণা গ্রামে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। মঙ্গলবার (১২ আগস্ট) জেলা পুলিশের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (পিটিআই)।
নিহত ব্যক্তির নাম আকরাম (৩৭)। সে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া গ্রামের মৃত জহির উদ্দিন পাগলার ছেলে।
ভারতীয় পুলিশের বরাত দিয়ে পিটিআই জানায়, সীমান্ত অতিক্রম করে অনুপ্রবেশ ও অপহরণের চেষ্টার অভিযোগে স্থানীয়রা আকরামকে আটক করে পিটিয়ে মারাত্মকভাবে আহত অবস্থায় পুলিশে দেয়। সেখান থেকে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাংশা ইউনিয়নের ইউপি সদস্য মুসা মিয়া ইনকিলাবকে বলেন, আকরামের মৃত্যুর খবর পেয়ে তার আত্মীয়-স্বজন মরদেহ দেশে আনার জন্য স্থানীয় বিজিবির সঙ্গে যোগাযোগ করছেন।
নিহতের বড় ভাই শেখ ফরিদ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আকরামের মৃত্যুর খবর জানতে পাই। তবে কীভাবে সে ভারতে গেল। না গেল তা কিছুই জানিনা। লাশ আনার জন্য আমরা বিজিবির সঙ্গে আলোচনা করে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

ময়মনসিংহের ৩৯ বিজিবির নকশী বিওপির সুবেদার আব্দুল লতিফ দৈনিক ইনকিলাবকে বলেন, ঘটনার বিষয়ে ভারতের বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ভারতের মেঘালয়ের এক বাংলাদেশীকে পিটিয়ে হত্যা!

Update Time : 09:28:39 am, Wednesday, 13 August 2025