Dhaka 4:52 pm, Saturday, 18 April 2026

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৩ জন নিহত: স্বাস্থ্যমন্ত্রী

বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৩ জন নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় ২২ জন হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে এ অগ্নিকাণ্ড হয়। 

স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করে বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১০ জন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৩ জনের মরদেহ রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আটজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন ভর্তি রয়েছেন। 

আহতদের অনেকেরই শ্বাসনালি পুড়ে গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। 

সামন্ত লাল সেন বলেন, ‘এটা খুবই দুঃখজনক ঘটনা। আমরা চেষ্টা করছি, যারা ভর্তি আছেন, তাঁদের যেন আমরা সুস্থ করে তুলতে পারি।’

এর আগে রাত ৯টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে। দুই ঘণ্টা পর ১১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৩ জন নিহত: স্বাস্থ্যমন্ত্রী

Update Time : 10:17:22 pm, Thursday, 29 February 2024