ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল।
রোববার (১৭ আগস্ট) রাজধানীর বারিধারার রাষ্ট্রদূতের বাসভবনে এ বৈঠক হয়।
বৈঠকে বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। এ ছাড়াও বাংলাদেশে অধিক সংখ্যক ফিলিস্তিনি শিক্ষার্থীদের সুযোগ সৃষ্টির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় নাহিদ ছাড়াও উপস্থিত ছিলেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব নাহিদা সারোয়ার চৌধুরী নিভা ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
ব্রেকিং নিউজ :
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক
-
Reporter Name - Update Time : 01:05:49 pm, Sunday, 17 August 2025
- 136 Time View
Tag :
সর্বাধিক পঠিত










