Dhaka 12:35 pm, Thursday, 16 April 2026

পুলিশের বাঁধা উপেক্ষা করে গায়েবানা জানাজা পড়লো জামায়াত

  • Reporter Name
  • Update Time : 02:06:52 pm, Wednesday, 16 August 2023
  • 243 Time View

সিলেট প্রতিনিধিঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা পড়লো জামায়াত। সিলেটে পুলিশের বাধা উপেক্ষা করে বুধবার (১৬ আগস্ট) সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে যোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয়। এরআগে জানাযা হবে না বলে বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছিলেন মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

কিন্তু যোহরের নামাজ পরে আলিয়া মাদ্রাসার মাঠে শ’খানেক জামায়াতের নেতাকর্মী জড়ো হয় এবং পুলিশের বাধা উপেক্ষা করে জানাযা নামাজ সম্পন্ন করতে দেখা গেছে। জানাজা শেষ মিছিল আকারে মাদ্রাসা মাঠ ত্যাগ করেন নেতাকর্মীরা।

নামপ্রকাশে অনিচ্ছুক সিলেট মহানগর জামায়াতের এক নেতা বলেন, আমাদের সংগঠন থেকে প্রথমে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে বলে জানানো হলেও পরে পুলিশের অনুমতি না থাকায় আমরা সেই সিদ্ধান্ত থেকে সরে দাাঁড়াই।যোহরের নামাজের পর সাধারণ কিছু মুসল্লী গায়েবানা জানাজা পড়েছেন।এটি আমাদের সাংগঠনিক জানাজা ছিলো না।

এব্যাপারে জানতে চাইলে সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, আমি ওই সময়ে অন্য একটি স্থানে ছিলাম।গায়েবানা জানাজা পড়েছে বলে শুনেছি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

পুলিশের বাঁধা উপেক্ষা করে গায়েবানা জানাজা পড়লো জামায়াত

Update Time : 02:06:52 pm, Wednesday, 16 August 2023