সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর সঙ্গে জড়িয়ে থাকা মাদক মামলায় শেষমেশ বড় স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের প্রাক্তন প্রেমিকা রিয়ার পাসপোর্ট স্থায়ীভাবে ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট।
২০২০ সালে জামিনের শর্ত হিসেবে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কাছে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল রিয়াকে। তবে আদালতের নতুন নির্দেশ অনুযায়ী, রিয়াকে এবার থেকে আর বিদেশ ভ্রমণের জন্য প্রতিবার ট্রায়াল কোর্টের অনুমতি নিতে হবে না।
তবে বিদেশ ভ্রমণের পরিকল্পনা থাকলে তাকে আগাম জানাতে হবে সম্পূর্ণ যাত্রাপথ।
একই বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন রিয়া, এক মাস পর জামিন পান। জামিনের শর্ত হিসেবে তাকে পাসপোর্ট জমা রাখতে হয়েছিল এবং বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বারবার আদালতের অনুমতি নিতে হতো।
অভিনেত্রীর আইনজীবী আয়াজ খানের মাধ্যমে আদালতে দাখিল করা আবেদনে রিয়া জানান, এই বিধিনিষেধের কারণে তার কাজের গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া হচ্ছে।
বর্তমানে বিদেশে শুটিং, অডিশন ও মিটিংয়ের জন্য নিয়মিত যাতায়াতের প্রয়োজন হচ্ছে তার। তার আইনজীবী আদালতকে জানান, রিয়া সব জামিনের শর্ত মেনে চলেছেন এবং কখনও আদালতের নির্দেশ লঙ্ঘন করেননি।
Reporter Name 









