Dhaka 7:25 pm, Friday, 16 January 2026

পাচারের জন্য গোপন আস্তানায় বন্দি ২১ জনকে উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 08:14:22 am, Thursday, 2 October 2025
  • 69 Time View

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় মানবপাচারের উদ্দেশ্যে অপহরণ করে বন্দি রাখা নারী-শিশুসহ ২১ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ডের যৌথ দল। বুধাবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের করাচি পাড়া গহীন এলাকা থেকে তাকের উদ্ধার করা হয়।

তবে এ সময় পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
বুধবার রাত ১১ টায় কোস্ট গার্ড এবং নৌবাহিনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ২১ জন ব্যক্তিকে উদ্ধার করে।
তিনি বলেন, আমাদের কাছে তথ্য ছিল এসব বন্দিদের নৌপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে আটকে রাখা হয়েছির।

সিয়াম উল হক জানান, অভিযান চলাকালীন যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
তাদের আটকের নিমিত্তে নৌ বাহিনী ও কোস্ট গার্ডের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

পাচারের জন্য গোপন আস্তানায় বন্দি ২১ জনকে উদ্ধার

Update Time : 08:14:22 am, Thursday, 2 October 2025