Dhaka 6:09 pm, Friday, 16 January 2026

পাকিস্তান কোচ হেসনের পদত্যাগ দাবি বাসিত আলীর

  • Reporter Name
  • Update Time : 06:58:17 am, Monday, 29 September 2025
  • 84 Time View

পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী ভারতের কাছে এশিয়া কাপের ফাইনালে হারের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়ে হেড কোচ মাইক হেসনের অবিলম্বে পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেছেন, হেসনের দুর্বল পরিকল্পনা ছিল পাকিস্তান দলের হারের মূল কারণ।

বাসিত আলী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের কাছে দেশকে বোঝে এমন স্থানীয় কোচ নিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, বিদেশি কোচের ওপর নির্ভর করার পরিবর্তে একজন স্থানীয় কোচ দেশের অনুভূতি বুঝতে পারবে।
তিনি পাকিস্তান দলের প্রস্তুতিসহ অধিনায়ক সালমান আলী আঘার কর্মকাণ্ডকেও তীব্র সমালোচনা করেছেন। বাসিত আলী বলেছেন, সালমান একজন ‘ইয়েস ম্যান’ টাইপের মানেুষ। তিনি মাঠে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে। এ ছাড়া ফাইনালের গুরুত্বপূর্ণ মুহূর্তে মোহাম্মদ নেওয়াজকে বোলিং না করানোর সিদ্ধান্তকেও তিনি প্রশ্নবিদ্ধ করেছেন।
দলের অভ্যন্তরীণ সমস্যা তুলে ধরে বাসিত আলী অভিযোগ করেছেন যে শাহীন শাহ আফ্রিদিকে অন্যায়ভাবে অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে আহ্বান জানিয়েছেন, আফ্রিদিকে পুনরায় অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার মাধ্যমে দলকে আবার শক্তিশালী এবং জনমনে আস্থা ফিরিয়ে আনার ব্যবস্থা করতে।

বাসিত আলী জোর দিয়ে বলেন, ‘শাহীন আফ্রিদিকে অন্যায়ভাবে সরানো হয়েছে; তাকে জাতীয় দলের অধিনায়ক হিসেবে পুনর্নিয়োগ করা উচিত।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

পাকিস্তান কোচ হেসনের পদত্যাগ দাবি বাসিত আলীর

Update Time : 06:58:17 am, Monday, 29 September 2025