Dhaka 6:36 pm, Friday, 16 January 2026

দেশের উন্নয়নে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান আছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

  • Reporter Name
  • Update Time : 07:20:29 am, Saturday, 8 July 2023
  • 273 Time View

নিজস্ব প্রতিবেদকঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। বৈশ্বিক মন্দা ও করোনার অভিঘাতেও দেশের অগ্রযাত্রা অব্যাহত আছে। দেশের এ উন্নয়নে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান আছে।
শুক্রবার গোয়াইনঘাট উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের ১২০ তম শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এদিন সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও মহাব্যবস্থাপক নুর আলম সর্দারের পরিচালনায় মন্ত্রী ইমরান আহমদ আরও বলেন, প্রধানমন্ত্রী প্রবাসীদের কল্যাণের কথা বিবেচনা করে এ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। এ ব্যাংক থেকে প্রবাসী কর্মীরা সেবা পাচ্ছে। বিদেশগামী কর্মীদের ঋণ দেওয়াসহ বিদেশফেরত কর্মীদের আর্থ সামাজিকভাবে পুনর্বাসনে ভূমিকা রাখছে এ ব্যাংক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. আহমেদ মুনিরুছ সালেহীন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, জেলা আওয়ামীলীগের সদস্য বীর মুক্তিযুদ্ধা লুৎফুর রহমান লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল হক প্রমুখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

দেশের উন্নয়নে প্রবাসী কর্মীদের গুরুত্বপূর্ণ অবদান আছে : প্রবাসী কল্যাণ মন্ত্রী

Update Time : 07:20:29 am, Saturday, 8 July 2023