Dhaka 7:34 pm, Friday, 16 January 2026

তিন ম্যাচ পর গোলশূন্য মেসি, ড্র মায়ামির

  • Reporter Name
  • Update Time : 05:16:45 am, Sunday, 28 September 2025
  • 73 Time View

অবশেষে থামতে হল লিওনেল মেসিকে। টানা তিন ম্যাচে গোল করার পর আজ জালের দেখা পেলেন না আর্জেন্টাইন মহাতারকা। বাংলাদেশ সময় আজ সকালের ম্যাচে থেমেছে ইন্টার মায়ামির জয়যাত্রাও। যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারের (এমএলএস) ম্যাচে টরন্টো এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফ্লোরিডার ক্লাবটি।
মায়ামি অধিনায়ক মেসিকে আটকে দেয়ার মূল কাজটি করেছেন টরন্টো গোলকিপার শন জনসন। টরন্টোর ঘরের মাঠ বিএমও ফিল্ডে ৯টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখে মায়ামি, যার মধ্যে ৪টিই ছিল মেসির প্রচেষ্টা। মায়ামি অধিনায়কের সবগুলো শট থেকে জাল অক্ষত রাখতে সক্ষম হন জনসন। পুরো ম্যাচে ৬২ শতাংশ বল নিজেদের পায়ে রাখে সফরকারীরা। আর ৭টির মধ্যে স্রেফ ২টি শট লক্ষ্যে রাখতে পারে স্বাগতিকরা। বিরতির আগ পর্যন্ত ম্যাচে আধিপত্য বিস্তার করে মায়ামিই। দ্বাদশ মিনিটে সফরকারীদের আর্জেন্টাইন মিডফিল্ডার বালতাসার রদ্রিগেজের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকিয়ে দেন জনসন। ২৯তম মিনিটে প্রথমবারের মতো ভালো সুযোগ পান মেসি। ডি বক্সের ভেতরে সার্জিও বুসকেটসের পাস থেকে নেয়া তার শট বাইরে পাঠিয়ে দেন টরন্টো গোলকিপার। বিরতির বাঁশি বাজার কিছুক্ষণ আগেই মায়ামির আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসির আরেকটি বাঁ পায়ের শট আটকে দেন জনসন। প্রথমার্ধের যোগ করা প্রথম মিনিটে অবশেষে হেড থেকে গোলের খাতা খুলতে সক্ষম হন মেসিরই স্বদেশি তাদেও আইয়েন্দে।

বিরতি পর মাঠে ফিরে কিছুটা লড়াই দেখায় স্বাগতিকরা। তারই প্রেক্ষিতে ৬০তম মিনিটে সমতাসূচক গোলটি করে তারা। টরন্টোর হয়ে লক্ষ্যভেদ করেন জর্জি মেহিলোভিচ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তিন ম্যাচ পর গোলশূন্য মেসি, ড্র মায়ামির

Update Time : 05:16:45 am, Sunday, 28 September 2025