Dhaka 8:32 pm, Wednesday, 18 February 2026

ঢাকায় আসছেন আলি আজমত

  • Reporter Name
  • Update Time : 08:33:21 am, Sunday, 28 September 2025
  • 150 Time View

ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় গায়ক আলি আজমত। গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দর্শকভরা কনসার্টের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‌‘হ্যালো বাংলাদেশ। অবশেষে! আশা করি সবার সাথে দেখা হবে।’

এবারই প্রথমবারের মতো ঢাকায় একক কনসার্টে পারফর্ম করতে যাচ্ছেন তিনি।

কনসার্টের নাম রাখা হয়েছে—‘আলি আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’। তবে আয়োজক, স্থান ও তারিখ—এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
বাংলাদেশে এর আগে দুইবার গান পরিবেশন করেছেন এই তারকা। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টের মঞ্চে মাতিয়েছিলেন তিনি।
পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড ‘জুনুন’-এর অন্যতম সদস্য আলি আজমত। ১৯৯১ থেকে ২০০৫ পর্যন্ত এ ব্যান্ডে থেকে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন এবং পরিচিত হন ‘দ্য ভয়েজ অব জুনুন’ নামে। পরবর্তীতে ২০০৬ সালে তিনি ‘সোশ্যাল সার্কাস’ ব্যান্ড গড়ে তোলেন এবং এককভাবেও সংগীতচর্চা চালিয়ে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ঢাকায় আসছেন আলি আজমত

Update Time : 08:33:21 am, Sunday, 28 September 2025