Dhaka 6:20 pm, Friday, 16 January 2026

জাতীয় নির্বাচন নয়, আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির

  • Reporter Name
  • Update Time : 12:19:17 pm, Sunday, 17 August 2025
  • 132 Time View

‘জুলাই জাতীয় সনদ’-এর খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর প্রক্রিয়ার মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন সংবিধান প্রণয়নের লক্ষ্যে জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি বলেন, বাংলাদেশে যদি কোনো নির্বাচন হয়, আগে অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে। জনগণের নিরাপত্তা ও শহীদদের রক্তের মর্যাদা রক্ষার জন্য একটি নতুন সংবিধান জরুরি।
এদিনই জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদের খসড়া চূড়ান্ত করে তা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানোর ঘোষণা দেয়। কমিশনের মতে, এ সনদ বাস্তবায়নের জন্য একটি আইনি কাঠামো জরুরি।

আলোচনা সভায় ‘জুলাই সনদ বাস্তবায়নে গণপরিষদ নির্বাচন’ শীর্ষক বক্তব্যে নাসীরুদ্দীন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিদেশ থেকে নির্দেশনা আনেন, অথচ জনগণের কাছে সিজদা দেন না। জনগণের প্রতি দায়বদ্ধতাই নতুন সংবিধানের ভিত্তি হওয়া উচিত।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, যদি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হয়, তাহলে শহীদদের রক্তের প্রতি বেঈমানি হবে। সংস্কার কাজ শেষ না করে নির্বাচনে গেলে জনগণ সেই নির্বাচন মেনে নেবে না।
অন্তর্বর্তী সরকারের কাছে নতুন করে সংবিধান প্রণয়নের আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন আরো বলেন, যদি নতুন সংবিধান দিতে না পারেন, তবে এই সরকারের বৈধতাও টেকসই হবে না। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সমাধান নেই।
সভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ব্যবস্থা পরিবর্তন না করে নির্বাচনে গেলে সেটি অর্থহীন হবে। নির্বাচন নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারিতেই হোক আমাদের আপত্তি নেই। তবে সেটা অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে।

বর্তমান সংবিধানকে ‘ফ্যাসিবাদের পাঠ্যবই’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, এই সংবিধানের অধীনে জনগণের অধিকার সুরক্ষিত হয়নি। অতীতে যেই সরকার ক্ষমতায় এসেছে, শেষ পর্যন্ত বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

সভায় এনসিপির অন্য নেতাদের মধ্যে আখতার হোসেন, জহুরুল ইসলাম, আরিফ সোহেল ও ফরিদুল হক বক্তব্য দেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

জাতীয় নির্বাচন নয়, আগে গণপরিষদ নির্বাচন দাবি এনসিপির

Update Time : 12:19:17 pm, Sunday, 17 August 2025