Dhaka 1:51 pm, Saturday, 14 March 2026

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

মতিউর রহমান গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি (দারিখাই) গ্রামের রফিক উদ্দিনের ছেলে।
শনিবার (১০ মে) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে আব্দুল মালিক নিজস্ব ট্রাক্টর দিয়ে জমি হাল চাষ করছিলেন। চাষের একপর্যায়ে ট্রাক্টরটি মোড় ঘোরানোর সময় ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, আব্দুল মালিক নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করছিলেন। হঠাৎ মোড় ঘোরাতে গিয়ে ট্রাক্টরটি উল্টে যায় এবং তিনি দুর্ঘটনার শিকার হন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে যুবকের মর্মান্তিক মৃত্যু

Update Time : 04:23:04 pm, Saturday, 10 May 2025