Dhaka 1:58 pm, Saturday, 14 March 2026

গোয়াইনঘাটে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন।

উপজেলা শাখার আমীর মাষ্টার আবুল হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমরান আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর সাঈদুর রহমান, উপজেলা নায়েবে আমীর ডাক্তার আব্দুন নূর, মাও. ফয়েজ আহমদ, আনোয়ার হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনজুর আহমেদ, উপজেলা ছাত্রশিবির এর সভাপতি মহসিনুল ইসলাম, আব্দুর রহমান, জয়নুল আবেদীন, হাঃ মিছবাহ উদ্দিন, রুস্তমপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি আমিনুর রশীদ জসীম, পশ্চিম আলীরগাঁও ইউনিয়ন জামায়াতের সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, আগে আমরা ঠিক মতো কোন অনুষ্ঠান করতে পারতাম না। ৫ আগষ্টের পর সবাই এখন স্বাধীনভাবে কাজ করতে পারছে। এখনও স্বৈরাচার হাসিনার দোসরা মাথাচারা দিয়ে উঠছে। এদের বিরুদ্ধে আমাদের সকলের রুখে দাঁড়াতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের দাওয়াত পৌঁছে দিতে হবে।

ছবি ক্যাপশন: গোয়াইনঘাট উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি আলহাজ্ব জয়নাল আবেদীন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

গোয়াইনঘাটে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Update Time : 05:34:20 am, Wednesday, 9 April 2025