Dhaka 7:06 pm, Friday, 16 January 2026

কুমিল্লায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

  • Reporter Name
  • Update Time : 12:43:16 pm, Wednesday, 15 October 2025
  • 86 Time View

কুমিল্লা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পৌনে দুই কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, বিভিন্ন ধরনের মোবাইল ফোনের ডিসপ্লে এবং একটি মিনি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিয়মিতভাবে তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে অভিযান পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর রাতে জেলার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার বিওপি’র কটকবাজার পোস্টের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্ত থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কামারখাঁ জোড়া ব্রিজ নামক স্থানে মালিকবিহীন অবস্থায় একটি মিনি কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৯০১টি ভারতীয় উন্নত মানের শাড়ি এবং এক হাজার ৪৯৭টি বিভিন্ন ধরনের মোবাইল ফোনের ডিসপ্লে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৭৪ লাখ ৩২ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, ‘চোরাচালান প্রতিরোধে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।
সীমান্তে বিজিবির নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকায় চোরাচালানকারীদের কার্যক্রম অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে। জব্দকৃত পণ্যসমূহ বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

কুমিল্লায় পৌনে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

Update Time : 12:43:16 pm, Wednesday, 15 October 2025