Dhaka 7:16 pm, Friday, 16 January 2026

কক্সবাজারে আরও এক অজ্ঞাত মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : 08:46:23 am, Friday, 10 October 2025
  • 60 Time View

কক্সবাজারে একদিনের ব্যবধানে আরও এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার শহরতলীর লিংকরোড রেল ক্রসিং এলাকায় একটি ঝোপে মরদেহটি দেখতে পায় একদল।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একদল মাদ্রাসাপড়ুয়া কিশোর ওই স্থানে ফুটবল খেলতে যায়। এসময় প্রধান সড়কের দক্ষিণ পাশের রেললাইনের অদূরে ঝোপের মধ্যে মরদেহটি দেখতে পায় কিশোররা। পরে বিষয়টি তারা বড়দের জানায়। মরদেহের অবস্থান নিশ্চিত হয়ে লোকজন ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দেন।

রিয়াজ উদ্দীন রিয়াজ নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, মরদেহটি অনেকটা পঁচে গেছে। মনে হচ্ছে চার-পাঁচ দিন আগে মারা গেছে। তবে পকেটে বহু অহেতুক কাগজপত্র রয়েছে। তাতে মনে হচ্ছে লোকটি অপ্রকৃতিস্থ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, ‘একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। সুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। তবে মরদেহটি অজ্ঞাত। পরিচয় সনাক্ত ও বিস্তারিত জানতে তদন্ত চলছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রামুর খুনিয়াপালং থেকে একটি বস্তাবন্দি অজ্ঞাত মরদেহ উদ্ধার করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

কক্সবাজারে আরও এক অজ্ঞাত মরদেহ উদ্ধার

Update Time : 08:46:23 am, Friday, 10 October 2025