Dhaka 6:33 pm, Friday, 16 January 2026

এশিয়া কাপেও নেই বাবর-রিজওয়ান

  • Reporter Name
  • Update Time : 01:16:16 pm, Sunday, 17 August 2025
  • 160 Time View

এশিয়া কাপে পাকিস্তানের হয়ে খেলা হচ্ছে না বাবর আজম ও মোহাম্মাদ রিজওয়ানের। দেশটির এই দুই সেরা ব্যাটারকে বাদ দিয়েই আসন্ন এশিয়া কাপের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য রোববার ঘোষিত ১৭ সদস্যের দল নিয়েই এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান।
পাকিস্তানের জার্সিতে বাবর সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের ডিসেম্বরে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ওই ম্যাচ দেশের হয়ে রিজওয়ানেরও সবশেষ টি-টোয়েন্টি। এরপর আরও চারটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে পাকিস্তান। কিন্তু কোনোটিতেই সুযোগ পাননি অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।

দেশের হয়ে এখন পর্যন্ত ১২৮ টি-টোয়েন্টি খেলে তিন সেঞ্চুরি ও ১২৯.২২ স্ট্রাইক রেটে চার হাজার ২২৩ রান করেছেন বাবর। পাকিস্তানের হয়ে সাড়ে তিন হাজার রানও করতে পারেননি আর কেউ। ১০৬ ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও ১২৫.৩৭ স্ট্রাইক রেটে তিন হাজার ৪১৪ রান নিয়ে তালিকায় দুইয়ে রিজওয়ান।

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে দলে ফিরেছেন বিস্ফোরক ব্যাটসম্যান ফাখার জামান।

গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আন্তর্জাতিক টি-টোয়েন্টির স্বাদ পাওয়া সালমান মির্জা ফিরেছেন এশিয়া কাপের দলে। ফিরেছেন আরেক পেসার মোহাম্মদ ওয়াসিমও। আছেন শাহিন শাহ আফ্রিদি।
তবে বাইরেই আছেন আরেক পেসার নাসিম শাহ।
আফগানিস্তান ও আরব আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ পাকিস্তান শুরু করবে ২৯ অগাস্ট, আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে। আগামী ৭ সেপ্টেম্বর শেষ হবে এই সিরিজ।

পাকিস্তানের এশিয়া কাপ অভিযান শুরু হবে আগামী ১২ সেপ্টেম্বর, ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এক দিন পর তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের।

এশিয়া কাপের পাকিস্তান দল: সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফাখার জামান, হারিস রউফ, হাসান আলি,
হাসান নাওয়াজ, হুসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (কিপার), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

এশিয়া কাপেও নেই বাবর-রিজওয়ান

Update Time : 01:16:16 pm, Sunday, 17 August 2025