Dhaka 6:38 pm, Friday, 16 January 2026

এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২

  • Reporter Name
  • Update Time : 04:55:22 am, Tuesday, 16 September 2025
  • 124 Time View

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অর্থ মন্ত্রণালয়ের পৃথক আদেশে সোমবার কর বিভাগের কর্মকর্তাদের মধ্যে বড় ধরনের রদবদল আনা হয়েছে।

১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে, অন্যদিকে এক যুগ্ম কর কমিশনারকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে একজন কর পরিদর্শককে।

এনবিআর-এর দ্বিতীয় সচিব (কাস্টমস ও ভ্যাট প্রশাসন) তানভীর আহম্মেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১৮২ জন সহকারী রাজস্ব কর্মকর্তার বদলির তথ্য জানানো হয়েছে।

এদিকে, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং এনবিআর থেকে জারি করা পৃথক আদেশে আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানা গেছে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে জারি করা এক চিঠিতে কর অঞ্চল-১৬ এ কর্মরত যুগ্ম কর কমিশনার মো. জাহাঙ্গীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, তার চাকরির বয়স ২৫ বছর পূর্ণ হওয়ায় এবং জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে সরকার বিবেচনা করেছে। সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে এই অবসর দেওয়া হয়েছে এবং তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা পাবেন।

অন্যদিকে, গাজীপুরের কর পরিদর্শক মিজ কাজী নূরে সোহেলাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক আদেশে তার বিরুদ্ধে ‘অসদাচরণ’ ও ‘পলায়ন’-এর অভিযোগ আনা হয়েছে।
আদেশে বলা হয়েছে, এই অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩ (খ) এবং ৩ (গ) অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিধি ১২ অনুযায়ী, তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে গাজীপুর কর কমিশনারের কার্যালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকি ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

এনবিআরে ১৮২ জনের দপ্তর বদল, বাধ্যতামূলক অবসর ও বরখাস্ত ২

Update Time : 04:55:22 am, Tuesday, 16 September 2025