Dhaka 11:18 am, Monday, 20 April 2026

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা

  • Reporter Name
  • Update Time : 08:47:45 am, Thursday, 16 October 2025
  • 227 Time View

২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৮৬ শতাংশ। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এ বছর ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর কুমিল্লা শিক্ষা বোর্ড থেকে মোট ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪২ হাজার ৫২ জন ছেলে এবং ৫৭ হাজার ৫২৪ জন মেয়ে। প্রকাশিত ফলে মোট ৪৮ হাজার ৬৫৭ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

মেয়েদের মধ্যে পাস করেছে ৩০ হাজার ৭০১ জন, যা অংশগ্রহণকারীদের ৫৩ দশমিক ৩৭ শতাংশ। অপরদিকে, ছেলেদের মধ্যে পাস করেছে ১৭ হাজার ৯৫৬ জন, যার পাসের হার ৪২ দশমিক ৭০ শতাংশ।

এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে মোট ২ হাজার ৭০৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। এর মধ্যে ১ হাজার ৭৪৯ জন মেয়ে এবং ৯৫৮ জন ছেলে শিক্ষার্থী। মেয়েদের ফলাফলে এ ব্যবধান তাদের একাডেমিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বলে মন্তব্য করেন বোর্ডের চেয়ারম্যান।

প্রফেসর মো. শামছুল ইসলাম বলেন, মেয়েদের ধারাবাহিক সাফল্য আমাদের জন্য গর্বের বিষয়। এ ফলাফল তাদের পরিশ্রম, অধ্যবসায় ও পরিবার-প্রতিষ্ঠানের যৌথ প্রচেষ্টার ফসল।

তিনি আরও জানান, এবারের পরীক্ষায় বোর্ডের অধিভুক্ত ৫টি শিক্ষাপ্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। অন্যদিকে ৯টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান কার্যালয়ে উপস্থিত ছিলেন বোর্ড সচিবসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

এইচএসসিতে কুমিল্লা বোর্ডে এগিয়ে মেয়েরা

Update Time : 08:47:45 am, Thursday, 16 October 2025