যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর পেন্টাগন তার গোয়েন্দা সংস্থার প্রধান লেফটেন্যান্ট জেনারেল জেফরি ক্রুসকে বরখাস্ত করেছে। এই ঘটনা এমন এক সময়ে ঘটেছে যখন ইরানের ওপর মার্কিন বিমান হামলার ক্ষয়ক্ষতি নিয়ে পেন্টাগনের একটি রিপোর্ট ফাঁস হয়ে হোয়াইট হাউসে পৌঁছেছিল। এতে ট্রাম্প প্রশাসন ক্ষুব্ধ হয়ে ক্রুস এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের পদচ্যুত করার সিদ্ধান্ত নেয়।
গত ২২ জুন মার্কিন বিমান হামলার পর পেন্টাগনের প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছিল, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনার কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য স্থগিত হয়েছে। এই মূল্যায়ন প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি বিপরীত ছিল। ট্রাম্প বলেছিলেন, হামলার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। হোয়াইট হাউস রিপোর্টটিকে “সম্পূর্ণ ভুল” হিসেবে ঘোষণা করে এবং সংবাদমাধ্যম সিএনএন, নিউ ইয়র্ক টাইমসকে জঞ্জাল ও ভুয়া খবর বলে আক্রমণ করেছে।
ক্রুসের বরখাস্তকে মার্কিন সেনেট গোয়েন্দা কমিটির শীর্ষ ডেমোক্র্যাট মার্ক ওয়ার্নার ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা সংস্থাকে রাজনৈতিকীকরণের উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আরও একজন জ্যেষ্ঠ জাতীয় নিরাপত্তা কর্মকর্তাকে বরখাস্ত করা প্রমাণ করছে যে, ট্রাম্প গোয়েন্দা সংস্থাকে দেশের সুরক্ষার বদলে নিজের আনুগত্য যাচাইয়ের জন্য ব্যবহার করছেন।
যেসব সামরিক, গোয়েন্দা ও আইন প্রয়োগকারী কর্মকর্তার মতামত ট্রাম্পের সঙ্গে সাংঘর্ষিক মনে করা হয়, তাদের বরখাস্তের ঘটনা সাধারণ হয়ে উঠেছে। এর আগেও এপ্রিল মাসে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির পরিচালক জেনারেল টিমোথি হগকে বরখাস্ত করা হয়েছিল। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের এক ডজনেরও বেশি কর্মীকেও ছাঁটাই করা হয়েছিল।
পেন্টাগনের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথও সামরিক কর্মকর্তাদের পদচ্যুতির কার্যক্রম চালাচ্ছেন। ফেব্রুয়ারিতে তিনি জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এয়ার ফোর্স জেনারেল সি.কিউ. ব্রাউন এবং আরও পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে বরখাস্ত করা হয়। গত সোমবার মার্কিন বিমান বাহিনীর প্রধানও তার মেয়াদ শেষ হওয়ার আগেই অবসরে যাওয়ার ঘোষণা দেন।
এ সময় মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড ট্রাম্পের নির্দেশে ৩৭ জন বর্তমান ও সাবেক গোয়েন্দা কর্মকর্তার নিরাপত্তা ছাড়পত্র বাতিল করেন। এর আগে ২০২০ সালের নির্বাচনে পরাজিত বাইডেন এবং গত বছরের নির্বাচনে হেরে যাওয়া সাবেক ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসেরও নিরাপত্তা ছাড়পত্র বাতিল হয়েছিল।
গ্যাবার্ড তার অফিসের বড় সংস্কারের ঘোষণা দিয়েছেন। তিনি অক্টোবরের ১ তারিখের মধ্যে ৪০ শতাংশের বেশি কর্মী ছাঁটাই এবং বছরে ৭০০ মিলিয়ন ডলারেরও বেশি সাশ্রয়ের পরিকল্পনা করেছেন। তথ্যসূত্র : বিবিসি, রয়টার্স
Reporter Name 









