Dhaka 7:41 pm, Friday, 16 January 2026

আর্সেনালের দাপুটে জয়

  • Reporter Name
  • Update Time : 04:19:26 am, Sunday, 24 August 2025
  • 123 Time View

প্রতিপক্ষকে তেমন কোনো সুযোগাই দিল না আর্সেনাল। লিডস ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ল গত তিন আসরের প্রিমিয়ার লিগ রানার্সআপরা।

এমিরেটস স্টেডিয়ামে শনিবার রাতে লিডসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্সেনাল। যাকে নিয়ে গানারদের উচ্চাশা সেই ভিক্তর ইয়োকেরেশ করেছেন জোড়া গোল। জোড়া গোল করেছেন ডিফেন্ডার ইউরিয়েন টিম্বারও। একবার জালের দেখা পেয়েছেন বুকায়ো সাকা।

পুরোটা সময় আধিপত্য করে পাওয়া জয়ে লিগ টেবিলে শীর্ষে উঠেছে আর্সেনাল। দুই ম্যাচে দুই জয়ে তাদের পয়েন্ট ৬। টটেনহ্যাম হটস্পারের পয়েন্টও ৬; তবে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে নেমে গেছে তারা।

৬৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৮টি শট নিয়ে পাঁচটি লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল, এবং এর সবগুলোই সফল।
ম্যাচের ৩৪তম মিনিটে ডেক্লান রাইসের কর্নারে হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন ইউরিয়েন টিম্বার। বিরতির আগের যোগ করা সময়ে এই ডাচ ডিফেন্ডারের থ্রু পাস পেয়ে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন সাকা।

গত মৌসুমে স্পোর্তিংয়ের হয়ে ৫২ ম্যাচে ৫৪ গোল করে ‘গোলমেশিন’ তকমা পেয়ে যাওয়া ইয়োকেরেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় ম্যাচে খুললেন গোলের খাতা। গত সপ্তাহে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিষ্প্রভ পারফরম্যান্সের পর, এদিন ৪৮তম মিনিটে চমৎকার একটি গোল করেন তিনি।

ইউনাইটেডের বিপক্ষে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করা রিকার্দো কালাফিওরির উঁচু করে বাড়ানো বল ধরে, বাঁ দিক দিয়ে আক্রমণে উঠে ডি-বক্সে ঢুকে দুজনকে কাটিয়ে নিচু শটে বল ঠিকানায় পাঠান সুইডিশ স্ট্রাইকার ইয়োকেরেশ।

এই সময় টিভির পর্দায় গ্যালারিতে বসে নতুন সতীর্থদের গোল উৎসব উপভোগ করতে দেখা যায় এদিনই আর্সেনালে চুক্তিভুক্ত হওয়া এবেরেচি এজেকে। ইয়োকেরেশের গোলের আট মিনিট পর ব্যবধান আরও বাড়িয়ে বড় জয়ের পথে এগিয়ে যায় আর্সেনাল। গোলমুখে জটলার মধ্যে আলতো টোকায় নিজের দ্বিতীয় গোলটি করেন টিম্বার।

শেষ গোলটি আসে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে। ১৫ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্স ডোম্যান ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় আর্সেনাল। সফল স্পট কিকে নিজের দ্বিতীয় গোলটি করেন ইয়োকেরেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

আর্সেনালের দাপুটে জয়

Update Time : 04:19:26 am, Sunday, 24 August 2025