Dhaka 9:49 pm, Wednesday, 18 February 2026

অস্ত্র পাচারের অভিযোগে চীনা নাগরিকের কারাদণ্ড দিলো যুক্তরাষ্ট্র

  • Reporter Name
  • Update Time : 12:30:19 pm, Wednesday, 20 August 2025
  • 107 Time View

উত্তর কোরিয়ায় আগ্নেয়াস্ত্র ও অন্য সামরিক যন্ত্রাংশ পাচারের অভিযোগে এক চীনা নাগরিককে কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়েছে, ওই ব্যক্তির নাম শেনগুয়া ওয়েন (৪২)। ক্যালিফোর্নিয়া থেকে অস্ত্র পাচারের জন্য উত্তর কোরিয়ার কর্মকর্তারা তাকে ২ মিলিয়ন ডলার অর্থ প্রদান করে। ক্যালিফোর্নিয়ার এক বাসিন্দা বলেছেন,
ওয়েন ২০২৪ সালের ডিসেম্বর থেকে আটক আছেন। জুন মাসে তিনি আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ষড়যন্ত্র ও একটি বিদেশি সরকারের অবৈধ এজেন্ট হওয়ার জন্য দোষী সাব্যস্ত হন। ওয়েনকে অবৈধ ঘোষণা করে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলেছে,
তিনি ২০১২ সালে স্টুডেন্ট ভিসায় এদেশে প্রবেশ করেন। ভিসার মেয়াদ পার হওয়ার পরও তিনি ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করেন। যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে চীনা দূতাবাসে উত্তর কোরিয়ার কর্মকর্তাদের সঙ্গে তার সাক্ষাৎ হয়।
ওই সরকারি কর্মকর্তারা তাকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে পণ্য সংগ্রহের নির্দেশ দেন।
উত্তর কোরিয়ার দুই কর্মকর্তা ওয়েনের সঙ্গে ২০২২ সালে অনলাইন ম্যাসেজিং প্ল্যাটফর্মের মাধ্যমে যোগাযোগ করেন এবং তাকে আগ্নেয়াস্ত্র ও অন্য পণ্য যুক্তরাষ্ট্র থেকে উত্তর কোরিয়ায় পাচারের জন্য বলেন।
২০২৩ সালে তিনি লং বিচ বন্দর থেকে কমপক্ষে তিন কন্টেইনার আগ্নেয়াস্ত্র পাঠান। যেগুলো উত্তর কোরিয়ায় যাওয়ার কথা। তবে কন্টেইনারে কী আছে এ বিষয়ে মিথ্যা তথ্য দেন ওয়েন। তিনি বলেন, ওই কন্টেইনারে ফ্রিজ আছে।
যেগুলো ২০২৪ সালে হংকং এ পৌঁছায়। এরপর সেগুলোকে নামপোতে পাঠানো হয়। গত সেপ্টেম্বরে ৬০ হাজার রাউন্ডের ৯ মিলিমিটার গোলাবারুদ ক্রয় করেন ওয়েন। তিনি সেগুলো উত্তর কোরিয়ায় পাঠানোর পরিকল্পনা করেন।
ওয়েন তার আবেদনের চুক্তিতে স্বীকার করেছেন যে, তিনি জানতেন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও সংবেদনশীল প্রযুক্তি পাঠানো অবৈধ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার অধীনে উত্তর কোরিয়ার অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রি নিষিদ্ধ।
তবে উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা এড়ানোর বিভিন্ন উপায় বের করেছে। ২০১৫ সালে উত্তর কোরিয়ায় অবৈধ অস্ত্র চালানে সহায়তার অভিযোগে সিঙ্গাপুর ভিত্তিক একটি শিপিং কোম্পানিকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র।
২০১৬ সালে ৩০ হাজার গ্রেনেড বহনকারী উত্তর কোরিয়ার একটি জাহাজ আটক করে মিশরের কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

অস্ত্র পাচারের অভিযোগে চীনা নাগরিকের কারাদণ্ড দিলো যুক্তরাষ্ট্র

Update Time : 12:30:19 pm, Wednesday, 20 August 2025