Dhaka 2:14 pm, Saturday, 14 March 2026

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চমের সামনে দ. আফ্রিকা

  • Reporter Name
  • Update Time : 02:11:56 pm, Thursday, 21 August 2025
  • 139 Time View

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচ জিতলেই অজিদের বিপক্ষে টানা পঞ্চম ওয়ানডেতে সিরিজ জয়ের স্বাদ পাবে প্রোটিয়ারা।
সেই লক্ষ্যেই দ্বিতীয় ওয়ানডে খেলতে নামছে দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ভাবছে না অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার ম্যাকেতে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ১০টায়।

কেয়ার্নসে সিরিজের প্রথম ম্যাচে স্পিনার কেশব মহারাজের ঘূর্ণিতে অস্ট্রেলিয়াকে ৯৮ রানে হারায় দক্ষিণ আফ্রিকা। টস হেরে প্রথমে ব্যাট করে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৬ রান করে দক্ষিণ আফ্রিকা।
দলের হয়ে আইডেন মার্করাম ৮২, অধিনায়ক তেম্বা বাভুমা ৬৫ ও ম্যাথু ব্রিটস্কি ৫৭ রান করেন।
জবাবে মহারাজের স্পিন বিষে ৪০.৫ ওভারে ১৯৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অধিনায়ক ও ওপেনার মিচেল মার্শের ৮৮ রানের লড়াকু ইনিংস বৃথা যায়। ১০ ওভারে ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেন মহারাজ।

দুর্দান্ত বোলিং পারফরমেন্সের আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় শীর্ষে উঠেছেন মহারাজ। শ্রীলঙ্কার মহেশ থিকশানা (৬৭১ রেটিং) ও ভারতের কুলদিপ যাদবকে (৬৫০ রেটিং) টপকে সিংহাসনে উঠেন মহারাজ (৬৮৭ রেটিং)।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে নিয়ে মহারাজ বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য সিরিজ জয়। সর্বশেষ চার সিরিজেও আমরা জিতেছি। এবার পঞ্চমবারের মত সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কাল মাঠে নামবে দল।’

হার দিয়ে সিরিজ শুরু করলেও, ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। ওয়ানডেতে সর্বশেষ ৭ ম্যাচের মধ্যে ৬টিতেই হেরেছে অসিরা। দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং-বোলিংয়ে আরও উন্নতি চান স্বাগতিক অধিনায়ক মিচেল মার্শ।

তিনি বলেন, ‘প্রথম ম্যাচে আমরা ভাল পারফরমেন্স করতে পারিনি। তিন বিভাগেই আমরা খারাপ খেলেছি। ব্যাটিং ও বোলিংয়ে উন্নতি প্রয়োজন। আশা করছি পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবে দল এবং সিরিজে সমতা আনবে।’
সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রেনেলান সুব্রায়েনের। অভিষেকেই ম্যাচেই তার বোলিং অ্যাকশন নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ম্যাচ অফিসিয়ালসরা।
এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি। ফলে সিরিজের শেষ দুই ম্যাচে সুব্রায়েন খেলবে না বলে নিশ্চিত করেছেন প্রোটিয়াদের কোচ শুকরি কনরড।

ওয়ানডেতে এখন পর্যন্ত ১১১ বার মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার ৫৬ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়া জিতেছে ৫১ ম্যাচে। বাকী ৩ ম্যাচ টাই ও ১ ম্যাচ পরিত্যক্ত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চমের সামনে দ. আফ্রিকা

Update Time : 02:11:56 pm, Thursday, 21 August 2025