Dhaka 8:00 am, Wednesday, 22 April 2026

অভিনেত্রী সিলভিনা লুনা প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন

  • Reporter Name
  • Update Time : 06:40:55 am, Sunday, 3 September 2023
  • 326 Time View

প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও টিভি সঞ্চালক সিলভিনা লুনা। তার বয়স হয়েছিল ৪৩ বছর।

জানা গেছে, ৭৯ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত বৃহস্পতিবার পরিবারের সম্মতিতেই তা খুলে দেওয়া হয়।খবর এনডিটিভি ও হোলা।

জানা যায়, কয়েক বছর আগে প্লাস্টিক সার্জারি করেন তিনি। এর জেরে শরীরে বিভিন্ন সমস্যা দেখা দেওয়া শুরু হয়। সবচেয়ে বেশি ছিল কিডনিতে সমস্যা। যা গতবছর থেকে চরম আকার ধারণ করে। এ অভিনেত্রীর দুটি কিডনিই বিকল হয়ে যায়। বেশ কিছুদিন ধরে তাকে হাসপাতালে কড়া পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।

তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা কিন্তু কোনও চেষ্টাই সফল হয়নি। লাইফ সাপোর্টে চলে গেলে এ অভিনেত্রীর বাঁচার আর কোনো আশাই ছিল না। তাই পরিবারের সম্মতিতে তার লাইফ সাপোর্ট সরিয়ে ফেলা হয়।

এদিকে লুনার অকাল মৃত্যুতে শোকস্তব্ধ তার অনুরাগীরা। আর্জেন্টিনার চলচ্চিত্র জগতের অনেকে শোকপ্রকাশ করেছেন। অনেকে আবার লুনার প্লাস্টিক সার্জারি করা চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। শোনা গেছে, শুধু লুনা নন, ওই চিকিৎসকের ভুল চিকিৎসার জেরে অনেকেই ভুক্তভোগী হয়েছেন। একাধিক মামলা আছে তার বিরুদ্ধে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

অভিনেত্রী সিলভিনা লুনা প্লাস্টিক সার্জারির কারণে প্রাণ হারালেন

Update Time : 06:40:55 am, Sunday, 3 September 2023