Dhaka 8:25 am, Monday, 20 April 2026

অবশেষে প্রেক্ষাগৃহে পপি

  • Reporter Name
  • Update Time : 09:43:25 am, Friday, 17 October 2025
  • 233 Time View

নানা বাধা বিপত্তি পেরিয়ে, কয়েক দফা মুক্তি পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে এল চিত্রনায়িকা পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আজ শুক্রবার (১৭ অক্টোবর) থেকে সারা দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে দেখা যাবে ছবিটি।

পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, ‘সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্পে আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা সিনেমাটি দেখে নিরাশ হবেন না এই বিশ্বাস রাখি।
তিনি আরো জানিয়েছিলেন, এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি।

এই সিনেমাটির কাজ শেষ করার পরই আড়ালে চলে যান পপি। দীর্ঘদিন নিখোঁজ থাকার পর তার সন্ধান মিললেও তিনি আর অভিনয়ে ফিরবেন না বলে জানান। তাই সিনেমাটি হতে যাচ্ছে তার অভিনীত শেষ সিনেমা।
সিনেমাটিতে পপি ছাড়া আরও আছেন আমিন খান, শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী ও সাগর সিদ্দিকী প্রমুখ।

‘ডাইরেক্ট অ্যাটাক’ যেসব হলে মুক্তি পেয়েছে, তার মধ্যে রয়েছে—লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), আজাদ সিনেমা (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), সৈনিক ক্লাব (ঢাকা ক্যান্টনমেন্ট), বিজিবি অডিটোরিয়াম (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি, উত্তরা), নিউ গুলশান (জিঞ্জিরা), গ্র্যান্ড রিভারভিউ (রাজশাহী), সেনা অডিটোরিয়াম (সাভার), শাপলা টকিজ (রংপুর), ছায়াবানী (ময়মনসিংহ), নন্দিতা সিনেমা (সিলেট), বর্ষা সিনেমা (জয়দেবপুর), সিনেমা প্যালেস (চট্টগ্রাম), রাজতীলক (রাজশাহী), সোনিয়া (বগুড়া), স্বপ্নীল সিনেপ্লেক্স (কুষ্টিয়া), রাজ সিনেমা (কুলিয়ারচর), অভিরুচি (বরিশাল), মডার্ন (দিনাজপুর), নবীন (মানিকগঞ্জ), বনলতা (ফরিদপুর), মিলন (মাদারীপুর), তামান্না (সৈয়দপুর), মমতা (মাধবদী), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল) ও মাধবী (মধুপুর)।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

অবশেষে প্রেক্ষাগৃহে পপি

Update Time : 09:43:25 am, Friday, 17 October 2025