Dhaka 4:49 am, Thursday, 23 April 2026

১০ম গ্রেডের দাবিতে গোয়াইনঘাটে সহকারী শিক্ষকদের মানববন্ধন

গোয়াইনঘাট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল তিনটায় শহীদ মিনার প্রাঙ্গণে নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদরুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক জুবায়ের আহমদ, হানিফ উদ্দিন ও পিন্টু চক্রবর্তীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুইশতাধিক সহকারী শিক্ষক অংশ নেন।

মানববন্ধন কর্মসূচি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে শিক্ষকদের একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম এর কাছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেন।

অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদরুল ইসলাম,জিল্লুর রহমান,কবির আহমদ,মামুনুর রশিদ,সালেহ আহমদ,তাজ উদ্দিন ,আব্দুস শুকুর,সামসুল ইসলাম,জিয়াউর রহমান,মনজুর আহমদ,সাহাব উদ্দিন,সোহেল আহমদ,ইমাম উদ্দিন,নুরুল ইসলাম কাজল দাশ,নুরুল হুদা,মোস্তাক আহমদ, ইসমত আরা, আসপিয়া সুলতানা প্রমুখ।

মানববন্ধনে শিক্ষক নেতারা অভিযোগ করে বলেন, একই যোগ্যতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়েও তারা তৃতীয় শ্রেণির গ্রেডে বেতন পাচ্ছেন। অথচ তাদের সমান যোগ্যতায় অনেকেই ১০ম গ্রেডে বেতন পাচ্ছেন। এটা স্পষ্টতই একটা বড় বৈষম্য। তাই ১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার। অধিকার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

১০ম গ্রেডের দাবিতে গোয়াইনঘাটে সহকারী শিক্ষকদের মানববন্ধন

Update Time : 05:49:44 am, Wednesday, 9 October 2024