Dhaka 3:27 pm, Wednesday, 22 April 2026

শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে উঠার লড়াইয়ে টিকে রইল পাকিস্তান

  • Reporter Name
  • Update Time : 04:44:10 am, Wednesday, 24 September 2025
  • 102 Time View

এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তান। জয়টা এসেছে ১২ বল হাতে রেখেই। এ জয়ে ফাইনালে উঠার লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে রইল পাকিস্তান।

সুপার ফোরে শ্রীলঙ্কার পয়েন্ট শূন্য। ম্যাচ বাকি একটি। তারা সর্বোচ্চ ২ পয়েন্ট পেতে পারে। চার পয়েন্ট হওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বাকি তিন দলের এই সুযোগ আছে। এই সমীকরণে টানা দুই ম্যাচে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিল শ্রীলঙ্কা। সর্বশেষ টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা হওয়া এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ছিল তারাই।
লক্ষ্য তাড়া করতে নেমে চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। ৮০ রানে হারিয়ে ফেলেছিল তারা ৫ উইকেট। কিন্তু মোহাম্মদ নাওয়াজ (৩৮) ও হুসাইন তালাতের (৩২) হার না মানা ৫৮* রানের জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

তার আগে ব্যাটিং বিপর্যয় সামলে পাকিস্তানের বিপক্ষে কোনোমতে ১৩৩ রানের পুঁজি গড়েছে শ্রীলঙ্কা। আবুধাবিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপদে পড়ে যায় লঙ্কানরা। দলীয় ৮০ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল দলটি। শেষে কামিন্দু মেন্ডিসের ফিফটিতে (৫০) সম্মানজনক স্কোর গড়ে চারিথ আসালঙ্কার দল।

পাকিস্তানের হয়ে ২৮ রান খরচ করে ৩ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি। আর দুটি করে উইকেট পান হারিস রউফ ও হুসাইন তালাত।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা: ১৩৩/৮, ২০ ওভার (কামিন্দু ৫০, আসালাঙ্কা ২০, করুনারত্নে ১৭*, কুশল পেরেরা ১৫, হাসারাঙ্গা ১৫; আফ্রিদি ৩/২৮, তালাত ২/১ ও রউফ ২/৩৭)।

পাকিস্তান: ১৩৮/৫, ১৮ ওভার (নাওয়াজ ৩৮, তালাত ৩২, ফারহান ২৪; ঠিকশানা ২/২৪ ও হাসারাঙ্গা ২/২৭)।
ফল: পাকিস্তান ৫ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: হুসাইন তালাত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শ্রীলঙ্কাকে বিদায় করে ফাইনালে উঠার লড়াইয়ে টিকে রইল পাকিস্তান

Update Time : 04:44:10 am, Wednesday, 24 September 2025