Dhaka 10:26 am, Thursday, 16 April 2026

শুল্ক হ্রাসে হিলি স্থলবন্দরে চাল খালাসের প্রস্তুতি

  • Reporter Name
  • Update Time : 01:11:04 pm, Tuesday, 19 August 2025
  • 151 Time View

চাল আমদানিতে বিদ্যমান শুল্কহার সাড়ে ৬৩ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করে কাস্টমসের সার্ভারে প্রজ্ঞাপন আপলোড করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এর ফলে শুল্ক জটিলতার কারণে গত ছয় দিন ধরে হিলি স্থলবন্দরে আটকে থাকা চাল খালাসের প্রস্তুতি শুরু করেছেন বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে কাস্টমসের সার্ভারে এ তথ্য আপলোড হওয়ার পর স্থলবন্দরে শুল্ক জটিলতায় আটকে থাকা চাল খালাসে প্রস্তুতি নিয়েছেন সিএন্ডএফ এজেন্ট ও আমদানিকারকরা।
ব্যবসায়ীরা বলছেন, চাল খালাস শুরু হলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসবে।
প্রায় চার মাস বন্ধ থাকার পর গত ১২ আগস্ট থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। তবে শুল্ক জটিলতার কারণে বন্দরে ৬৪টি ট্রাকে ২ হাজার ৮১৪ টন চাল খালাস করা যাচ্ছিল না।

সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, ‘দেশের বাজারে চালের দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে চাল আমদানির অনুমতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।
কিন্তু এনবিআরের নির্ধারিত ৬৩.৫ শতাংশ শুল্ক দিয়ে চাল ছাড় করলে বড় ধরনের লোকসান হতো।
গতকাল দুপুরে কাস্টমস সার্ভারে ২ শতাংশ শুল্ক প্রদর্শিত হওয়ায় স্বস্তি ফিরেছে আমদানিকারকদের মাঝে। আমরা বিল অব এন্ট্রি দাখিল করে চাল ছাড় করব।’
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন বলেন, ‘চলতি মাসের ১২ তারিখ থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হলেও ৬৪ ট্রাক চাল বন্দরে খালাস হয়নি উচ্চ শুল্কের কারণে।
এখন এনবিআর শুল্কহার ৬৩.৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ নির্ধারণ করেছে।
ব্যবসায়ীরা বিল অব এন্ট্রি দাখিল করলে ২ শতাংশ অগ্রিম আয় কর দিয়ে আমদানি করা চাল খালাস নিতে পারবেন।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

শুল্ক হ্রাসে হিলি স্থলবন্দরে চাল খালাসের প্রস্তুতি

Update Time : 01:11:04 pm, Tuesday, 19 August 2025