গত বছর বিপিএলে দেশের প্রথম নায়ক হিসেবে দল কিনেন চিত্রনায়ক শাকিব খান। তার দলের নাম ছিল ঢাকা ক্যাপিটালস। এই দলের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। বিসিবির দুর্নীতি দমন সংস্থা আকুর তদন্ত প্রতিবেদনে নাকি এমন তথ্য উঠে এসেছে। জানা গেছে, বিপিএলের তিনটি দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে শিঘ্রই সিদ্ধান্ত জানাবে বিসিবি। ফিক্সিং প্রমাণ হলে বড় ধরনের শাস্তি পেতে হবে সংশ্লিষ্টদের। এদিকে শাকিব খানের নিজস্ব প্রতিষ্ঠান এসকে ফিল্মস জানিয়েছে, কসমেটিক্স প্রতিষ্ঠান রিমার্ক হারল্যানের হয়ে কেনা ঢাকা ক্যাপিটালসের সাথে এখন আর নেই। এমনকি, রিমার্ক-হারল্যান থেকেও সরে এসেছেন। তাই ঢাকা ক্যাপিটালসসহ রিমার্ক-হারল্যানের কোনো কার্যক্রমের সঙ্গে তিনি আর যুক্ত নেই।
ব্রেকিং নিউজ :
ম্যাচ ফিক্সিং কলেঙ্কারিতে শাকিব কি ফেঁসে যাচ্ছেন?
-
Reporter Name - Update Time : 09:03:12 am, Thursday, 28 August 2025
- 173 Time View
Tag :
সর্বাধিক পঠিত










