Dhaka 5:47 pm, Wednesday, 22 April 2026
পিআর-সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না

পিআর-সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না

  • Reporter Name
  • Update Time : 08:44:29 am, Tuesday, 5 August 2025
  • 624 Time View

পিআর পদ্ধতি ছাড়া কোনো নির্বাচন হবে না মন্তব্য করে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, ড. মুহাম্মদ ইউনূস আমরা আপনাকে ভালো মানুষ হিসেবে জানি। আপনি বলছেন “সংস্কার করবেন”। আপনি সংস্কার ছাড়া কোনো নির্বাচন ঘোষণা করলে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে।

আজ মঙ্গলবার জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত গণমিছিলোত্তর সমাবেশে তিনি এসব কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। যারা পিআর চায় না, তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায়।’

তিনি বলেন, ‘জনগণ আপনাকে (ড. ইউনূস) বসিয়েছে। আপনি কিন্তু রাজপথে ছিলেন না। টেলিভিশনের খবর দেখেছি আপনি বিদেশে ছিলেন। রাস্তায় আপনার চেহারা দুরবিন দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আপনার কোনো ভাই-ব্রাদারের সন্তান রাজপথে জীবন দেয়নি। আমাদের রক্তের মাঠে দাঁড়িয়ে, আমাদের লোকদের লাশের ওপর দিয়ে আপনি ক্ষমতায় গেছেন। আমরাই এনেছি, আমরাই আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আশা করব, আপনার মতো সজ্জন ব্যক্তি জাতির সঙ্গে বেইমানি-বিশ্বাসঘাতকতা করবেন না।’
তিনি আরও বলেন, ‘আমরা কোনো ব্যক্তি নয়, আদর্শের কারণে আপনাকে বসিয়েছিলাম। স্বৈরাচারের বিরুদ্ধে আপনাকে বসিয়েছিলাম। যদি আবার বিশ্বাসঘাতকতার গন্ধ পাই যে, স্বৈরাচারকে সহযোগিতা করছেন, স্বৈরাচার গড়ারও ষড়যন্ত্র করছেন, তাহলে জনগণ আপনাকেও ছাড় দেবে না।’

ঢাকা মহানগর উত্তর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ড. রেজাউল করিমের সঞ্চালনায় গণমিছিলোত্তর এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

পিআর-সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না

পিআর-সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না

Update Time : 08:44:29 am, Tuesday, 5 August 2025