Dhaka 3:46 pm, Thursday, 23 April 2026

তামিম-লিটনের দিনে সিংহাসনে রাজা

  • Reporter Name
  • Update Time : 04:27:59 am, Thursday, 4 September 2025
  • 106 Time View

সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের সাথে এশিয়া কাপ মিশনের যাবার প্রাক্কালে ব্যক্তিগতভাবেও সুসংবাদ পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। গতকাল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ সংস্থা আইসিসির প্রকাশিত পুরুষ ক্রিকেটারদের সাপ্তাহিক র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে টাইগার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ও লিটন কুমার দাসের। প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে তালিকায় ৮ ধাপ এগিয়েছেন ওপেনার তামিম, আর এক ধাপ অগ্রগতি হয়েছে অধিনায়ক লিটনের। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে এখন ৩৬তম স্থানে আছেন তানজিদ। তালিকায় তার ওপরে নেই বাংলাদেশের আর কেউ। বাংলাদেশ অধিনায়ক লিটনের অবস্থান ৪৭তম।

সিলেটে ডাচদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১০৪ রানের লক্ষ্য তাড়ায় ৫৪ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন তানজিদ। তার ৪০ বলের ইনিংসটি গড়া ছিল ২ ছক্কা ও ৪টি চারে। ওই ম্যাচে ২ চারে ১৮ বলে ১৮ রান করে অপরাজিত ছিলেন লিটন। দ্বিতীয় ম্যাচে অতটা ভালো করতে পারেননি তানজিদ। ২ চারে ২৪ বলে ২৯ রান করে ফেরেন তিনি। তবে আগের ম্যাচের মতো এবারও দলকে জিতিয়ে ফেরেন লিটন। চমৎকার ব্যাটিংয়ে ২ ছক্কা ও ৬টি চারে ২৯ বলে খেলেন ৫৪ রানের খুনে ইনিংস। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি। উল্টো দুই ম্যাচেই ব্যাটিং না পাওয়া তাওহিদ হৃদয় ৬ ধাপ ও জাকের আলি ৪ ধাপ নিচে নেমে গেছেন। দুইজনে যথাক্রমে আছেন ৪৮ ও ৬৩ নম্বরে।
বোলারদের র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের সবার ওপরে মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ৩ উইকেট নেওয়া বাঁহাতি পেসার আগের মতোই দ্বাদশ স্থানে আছেন। ১৭ নম্বরে শেখ মেহেদি হাসান, যার শিকার দুই ম্যাচে একটি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪টি সহ দুই ম্যাচে মোট ৬ উইকেট নেওয়া তাসকিন আহমেদেরও উন্নতি হয়নি। আগের মতোই ২৫তম স্থানে দ্বিতীয় টি-টোয়েন্টির ম্যাচ সেরা এই পেসার। এক ধাপ নিচে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। তার অবস্থান এখন ২১তম। পেসার শরিফুল ইসলামের অবনতি ৩ ধাপ, আছেন ৫০ নম্বরে। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের মধ্যে প্রথম ৩৫ জনের মধ্যে নেই বাংলাদেশের কেউ। এক ধাপ পিছিয়ে অস্ট্রেলিয়ার অ্যারন হার্ডির সঙ্গে যৌথভাবে ৩৮তম স্থানে মেহেদি হাসান।

তবে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের সিংহাসনে বসেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। শ্রীলঙ্কার বিপক্ষে হারারে সিরিজে টানা পারফর্ম করে শীর্ষস্থান দখল করেছেন তিনি। রাজা গত সপ্তাহের দুই ম্যাচে দুটি হাফ-সেঞ্চুরি করার পাশাপাশি প্রথম ওয়ানডেতে ১০ ওভারে ১/৪৮ নেন। যদিও জিম্বাবুয়ে দুটি ম্যাচই হেরেছে, তার ব্যক্তিগত পারফরম্যান্স ছিলো নজরকাড়া। এই পারফরম্যান্সে ৩০২ রেটিং পয়েন্ট নিয়ে রাজা পেছনে ফেলেছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী (২৯২) ও আজমাতউল্লাহ ওমরজাইকে (২৯৬)। ব্যাটিংয়েও নয় ধাপ এগিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ২২তম স্থানে উঠে এসেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

তামিম-লিটনের দিনে সিংহাসনে রাজা

Update Time : 04:27:59 am, Thursday, 4 September 2025