Dhaka 10:39 am, Monday, 20 April 2026

ঢাকায় দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরি

  • Reporter Name
  • Update Time : 04:51:23 pm, Thursday, 9 October 2025
  • 157 Time View

রাজধানীর যাত্রাবাড়ীতে একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দোকানের পাশের একটি দেয়াল ভেঙে চোরেরা স্বর্ণালংকার ও নগদ আড়াই লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার দিবাগত রাতে যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন রায়হান সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ‘লিলি গোল্ড হাউজ’ নামের সোনার দোকানে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার যাত্রাবাড়ী থানায় মামলা করেছেন দোকান মালিক জাকির হোসেন। এজাহারে জুয়েলারি ব্যবসায়ী জাকির হোসেন বলেন, ‘গত ৫ই অক্টোবর রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় যাই। পরের দিন সকালে এসে দেখি পাশের দোকানের দেয়াল কেটে শোকেসে থাকা প্রায় ১২৫ ভরি স্বর্ণালংকার (যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা) এবং ক্যাশবাক্সে থাকা পৌনে তিন লাখ টাকা নিয়ে গেছে।’ এজাহারে উল্লেখ করা হয়েছে, দোকানের উত্তর পাশে দেয়ালের নিচের অংশ ভাঙা অবস্থায় পাওয়া গেছে। ভেতরে প্রবেশ করে পাকা দেয়াল কাটার বিভিন্ন সরঞ্জামও দেখতে পাওয়া গেছে।
দুই মাস আগে পাশের দোকানটি অজ্ঞাতনামা ৩-৪ জন ব্যক্তি শহিদুল ইসলাম রতনের কাছ থেকে ভাড়া নেয় থ্রিপিস ব্যবসার নামে। আমার ধারণা, তারাই পূর্বপরিকল্পিতভাবে দেয়াল কেটে দোকানের ভেতরে প্রবেশ করে এই চুরির ঘটনা ঘটিয়েছে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন বলেন, কাপড়ের ব্যবসার নামে পাশের দোকান ভাড়া নেয়া ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। তারা ভুয়া কাগজপত্র দিয়ে দোকান ভাড়া নিয়েছিল। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ঢাকায় দেয়াল কেটে জুয়েলারি দোকান থেকে ১২৫ ভরি স্বর্ণ চুরি

Update Time : 04:51:23 pm, Thursday, 9 October 2025