Dhaka 2:59 am, Friday, 24 April 2026

জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

মতিউর রহমান (সিলেট) গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মো. মাহিম (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

যানাগেছে মৃত মাহিম চট্টগ্রামের বায়োজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মাহিমসহ তারা ৪০ জনের একটি টিম বড় বাসে করে সকাল ১০টার দিকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে মাহিমসহ বাসের কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে মাহিম স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয়রা দেখতে পেয়ে স্থানীয় ডুবুরিরা ঘণ্টাব্যাপী তৎপরতা চালিয়ে তাকে উদ্ধার করে।
নিহত পর্যটকের দাদি সালমা বেগম জানান, বুধবার আমার নাতি মাহিম ও তার ছোটভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। হঠাৎ করে মাহিমকে কেউ খুঁজে পাই না। পরে শুনি মাহিম পানিতে পড়ে যায়। আমার নাতিকে এখন হারিয়ে ফেলছি। এখন আমি তার বাবা-মাকে কী জবাব দেব।
এঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

জাফলংয়ে পানিতে ডুবে এক পর্যটকের মৃত্যু

Update Time : 03:14:37 pm, Wednesday, 11 June 2025