Dhaka 3:27 pm, Wednesday, 22 April 2026

এমবাপ্পের জোড়া গোলে দাপুটে জয় রিয়ালের

  • Reporter Name
  • Update Time : 05:37:59 am, Wednesday, 24 September 2025
  • 100 Time View

স্প্যানিশ লা লিগার নতুন মৌসুমে এখনও উড়ছে রিয়াল মাদ্রিদ। লেভান্তের মাঠে মঙ্গলবার ৪-১ গোলে জয় তুলে নিয়েছে অল হোয়াইটরা। ভিনিসিউস জুনিয়রের পর গোল করেন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। বিরতির পর লেভান্তে এক গোল শোধ দিলেও, জোড়া গোলে বড় ব্যবধানে জয় তুলে নেয় রিয়াল। এ নিয়ে লা লিগায় ছয় ম্যাচের ছয়টিতেই জয়ের ধারা অব্যাহত রাখল মাদ্রিদের ক্লাবটি।
স্পেনের শীর্ষ লীগে রিয়ালের প্রথম টানা ছয় ম্যাচ জয়ের ষষ্ঠ কীর্তি এটি। এর আগে ১৯৫৮–৫৯, ১৯৬১–৬২, ১৯৬৮–৬৯, ১৯৮৭–৮৮ ও ২০২২–২৩ মৌসুমেও প্রথম ছয় ম্যাচে জয় তুলে নেয় লস ব্লাঙ্কোসরা। এই পাঁচবারের মধ্যে আবার তিনবারই চ্যাম্পিয়ন হয় রিয়াল, দুবার হয় রানার্সআপ। ইতিহাসে নাম লিখিয়েছেন দলটির বর্তমান কোচ শাবি আলোনসোও। লা লিগার অষ্টম কোচ হিসেবে প্রথম ৬টি লীগ ম্যাচ জিতলেন রিয়ালের এ সাবেক মিডফিল্ডার। লেভান্তের মাঠে দাপুটে পারফর্মেন্সই করে সফরকারীরা।

পুরো ম্যাচে ৬৩ শতাংশ বল নিজেদের পায়ে রাখা রিয়াল ২৪টি শটের মধ্যে ১০টিই রাখে লক্ষ্যে। আর স্বাগতিকদের ১১টির মধ্যে স্রেফ ২টি শট থাকে লক্ষ্যে। ২৮তম মিনিটে ভিনিসিয়ুসের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভার্দের পাস থেকে দুই প্রতিপক্ষ খেলোয়াড়ের সামনে থেকেই আচমকা শট নেন ব্রাজিলিয়ান তারকা। গোলকিপারের তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ৩৮তম মিনিটে দারুণ এক প্রতি আক্রমণে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। এ গোলেও অবদান রয়েছে ভিনির। মাঝমাঠ থেকে তিনি পাস বাড়ান মাস্তানতুয়ানোকে। বল ধরে ডি বক্সের ভেতর ঢুকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আর্জেন্টাইন তারকা।

বিরতির পর মাঠে ফিরে অদ্ভুত এক গোলে ব্যবধান কমায় স্বাগতিকরা। লেভান্তের এক খেলোয়াড়ের শট রিয়াল ডিফেন্ডার ডিন হাউসেনের পায়ে লেগে উপরে উঠে যায়। কাছেই থাকা থিবো কর্তোয়া ক্লিয়ার করতে চাইলে আগেই হেডে বল জালে জড়ান ইত্তা ইয়ং। এর মিনিট দশেকের মধ্যে পেনাল্টি পায় রিয়াল। সফল পানেককা শটে ফের ব্যবধান বাড়ান এমবাপ্পে। দুই মিনিটের মাথায় নিজের দ্বিতীয় এবং দলের শেষ গোলটি করেন এ ফরাসি তারকা। আর্দা গুলেরের পাস পেয়ে বক্সের ভেতর ঢুকে গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়ান তিনি।
চলতি মৌসুমে লীগে ৬ ম্যাচে ৭ গোল করলেন এমবাপ্পে। কেবল একটি ম্যাচেই গোলের খাতা বন্ধ রাখতে হয় বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে। তবে মায়োর্কার বিপক্ষে ম্যাচটিতে দুবার গোল করলেও, অফসাইডে কাটা পড়ে সেগুলো। সব প্রতিযোগিতা মিলিয়ে ৭ ম্যাচে তার গোল ৯টি। চ্যাম্পিয়নস লীগে নিজেদের প্রথম ম্যাচে জোড়া গোল করেন এমবাপ্পে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

এমবাপ্পের জোড়া গোলে দাপুটে জয় রিয়ালের

Update Time : 05:37:59 am, Wednesday, 24 September 2025