Dhaka 6:54 am, Tuesday, 21 April 2026

এবার হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

  • Reporter Name
  • Update Time : 12:20:47 pm, Wednesday, 20 August 2025
  • 185 Time View

গত বছর জুলাই আন্দোলনের সময় ভ্যান চালক হত্যাচেষ্টা মামলার পর এবার একই থানার ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী হত্যা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ ঢাকার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইনের আদালত তার গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন। গত ১২ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক মো. সামিউল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
পরে আজ তাকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানি হয়।
শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান।

এর আগে গত ২৯ এপ্রিল বিকালে রাজধানীর বেইলি রোডে সিদ্দিককে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে মারধর করে রমনা থানায় সোপর্দ করে একদল যুবক।
পর দিন গুলশানের ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে কারাগারে ছিলেন তিনি।
মামলার সূত্রে জানা যায়, জুলাই অভুত্থানকালে গত ১৯ জুলাই রাজধানীর গুলশান থানাধীন সুবাস্তু টাওয়ারের সামনে বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন ফার্নিচার কর্মচারী পারভেজ বেপারী।
জুমার পর আসামিদের ছোঁড়া গুলিতে আহত হলে তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
এ ঘটনার নিহতের পিতা মো. সবুজ ২ জুলাই গুলশান থানায় মামলাটি করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

এবার হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা সিদ্দিক

Update Time : 12:20:47 pm, Wednesday, 20 August 2025