Dhaka 7:25 pm, Monday, 20 April 2026

ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা

  • Reporter Name
  • Update Time : 07:58:55 am, Thursday, 10 August 2023
  • 239 Time View

গুলি করে হত্যা করা হয়েছে ইকুয়েডর প্রেসিডেন্ট পদপ্রার্থীকে। জনসভা শেষ করে গাড়িতে উঠছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী ফার্নান্দো। তখনই তাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় ফার্নান্দোকে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়।
তার প্রচারের দায়িত্বে থাকা ম্যানেজার প্যাট্রিসিও বলেন, ইকুয়েডরের মানুষ কাঁদছেন। রাজনীতির কারণে এভাবে যেন কারো মৃত্যু না হয়।

অ্যাটর্নি জেনারেলের অফিস থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পুলিশের গুলিতে মারা গেছে।
ইকুয়েডরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা আগামী ২০ অগাস্ট। মোট আটজন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে। জনমত সমীক্ষায় ফার্নান্দো ছিলেন পাঁচ নম্বরে। দুর্নীতির বিরুদ্ধে কড়া মনোভাবের জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো বলেন, ফার্নান্দোর স্মৃতিতে ও তার লড়াইকে সম্মান জানাতে সব দোষীকে শাস্তি দেওয়া হবে।
তিনি জানান, এই ধরনের সংগঠিত অপরাধীদের সাহস খুব বেড়ে গেছে। সর্বশক্তি দিয়ে আইন অনুযায়ী তাদের মোকাবিলা করা হবে। নিরাপত্তার দায়িত্বে থাকা অফিসারদের নিয়ে আমি জরুরি বৈঠক করব।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ইকুয়েডরে প্রেসিডেন্ট পদপ্রার্থীকে গুলি করে হত্যা

Update Time : 07:58:55 am, Thursday, 10 August 2023