ব্রেকিং নিউজ :
মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনার আয়োজন করবে গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশন
গোয়াইনঘাট(সিলেট) থেকে মতিউর রহমান (দুলাল): গোয়াইনঘাটের স্কুল,কলেজ ও মাদ্রাসা পড়ুয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে গোয়াইনঘাট উপজেলা শিক্ষা ফাউন্ডেশন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার ওগোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি তাহমিলুর রহমান বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, গোয়াইনঘাট শিক্ষা ফাইন্ডেশন গোয়াইনঘাট এর বিভিন্ন পর্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং মেধাবীছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের ওয়েব সাইট থেকে প্রত্যেক শিক্ষার্থীদেরআবেদন করতে হবে মর্মে জানিয়ে তিনি লিখেন, এসএসসি পরীক্ষা ২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২এ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে। যথাক্রমে আবেদনের ১ এবং ২ নং লিংক পূরণ করতে হবে। (লিংক নিচে উল্লিখিত) একই সাথে উপজেলার ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণিতে বা সমমানে অধ্যয়নরত বিদ্যালয় ও মাদ্রাসার (আলিয়া ও কওমী মাদ্রাসা উভয়) মেধাবী, আর্থিক ভাবে অসচ্ছল, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সাংস্কৃতিক ও খেলাধুলায় পারদর্শী ছাত্রছাত্রীদেরবছরব্যাপী বৃত্তি প্রদান করে হবে। আবেদনের ৪ নং লিংক পূরণ করতে হবে। (লিংক নিচে উল্লিখিত) তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে। তাদের জীবনমান উন্নয়নেশিক্ষা ও চিকিৎসা সহায়তা দেয়ার লক্ষে তথ্য সংগ্রহের জন্য তিন নং আবেদন লিংক রেডি করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধানগণ এ ফরম টি পূরণ করবেন। (লিংক নিচে উল্লিখত)৷ এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহনযোগ্য। হার্ড কপিতে কোন আবেদন গ্রহণযোগ্য নয়। যে কোন বিষয়ে অধিকতরতথ্যের প্রয়োজনে প্রধান শিক্ষক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (০১৬১৬৪০৬৮২৮) প্রধান শিক্ষক, সোনার বাংলা উচ্চ বিদ্যালয় (০১৭১২৯৬০৪৯০)নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে ৷ লিংক..docs.google.com।
১ সেপ্টেম্বর ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ করবে ছাত্রলীগ
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় উপহার দিতে শপথ নেবে ছাত্রলীগ। ১ সেপ্টেম্বর ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ করতে
সিলেটে ছাত্রলীগের ১২ নেতাকে অব্যাহতি
গোয়াইনঘাট (সিলেট) থেকে মতিউর রহমান: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট ছাত্রলীগের ১২ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার
গোয়াইনঘাটে একই সঙ্গে দুই প্রতিষ্ঠানের শিক্ষক গিয়াস উদ্দিন
গোয়াইনঘাট (সিলেট) থেকে: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গিয়াস উদ্দিন নামের এক শিক্ষক একই সঙ্গে এমপিওভুক্ত স্কুল ও মাদ্রাসায় চাকরি করছেন। দুটি
HSC পাশে বাংলাদেশ নৌ বাহিনীতে নিয়োগ
নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনী ২০২৪-বি অফিসার ক্যাডেট ব্যাচে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে
মেডিক্যাল পরীক্ষায় প্রশ্ন ফাঁস, ৭ চিকিৎসকসহ ১২ জন গ্রেফতার
মেডিক্যাল পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগে ৭ চিকিৎসকসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে সিআইডি। পেশায় চিকিৎসক তারা। কিন্তু ২০০১ থেকে ২০১৭
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে চার ডেঙ্গুরোগীর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও
মস্কোর কাছে দুটি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া
রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার মস্কো অঞ্চলে দু’টি ড্রোন ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।জরুরি পরিষেবাগুলো
সাফ ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি কুয়েত
সাফ ফাইনালে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আজ ভারতের মুখোমুখি হবে কুয়েত। লেবাননের বিরুদ্ধে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে জিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে
শুটিং সেটে আহত শাহরুখ খান
বলিউড বাদশাহ শাহরুখ খান শুটিং সেটে আহত হয়েছেন। লস অ্যাঞ্জেলসে তার শুটিং চলছিল। আহত হওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া









