Dhaka 10:50 am, Tuesday, 21 April 2026

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি ফয়সাল

  • Reporter Name
  • Update Time : 05:38:06 am, Thursday, 7 September 2023
  • 321 Time View

সৌদি আরবে পবিত্র মক্কায় ৪৩তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন ও তাফসির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় দুই বাংলাদেশি হাফেজ নিজ নিজ গ্রুপে তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেছেন। প্রতিযোগিতায় ১১৭টি দেশের ১৬৬ জন হাফেজ অংশ নেয়।

বুধবার (৬ সেপ্টেম্বর) রাতে মসজিদে হারামের নতুন সম্প্রসারিত অংশে বর্ণাঢ্য এক অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে পুরস্কারের অর্থ ও সম্মাননা সনদ তুলে দেন মক্কা মোকাররমার গভর্নর শায়খ বান্দার বিন সুলতান বিন আবদুল আজিজ ও সৌদি আরবের ধর্ম মন্ত্রী শায়খ ড. আব্দুল লতীফ।

প্রতিযোগিতায় তাজবিদসহ সুন্দর কণ্ঠে পূর্ণ কোরআন হিফজ গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন হাফেজ ফয়সাল আহমদ। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল (প্রায় ৫২ লাখ টাকা), সম্মাননা সনদ ও ক্রেস্ট।

সৌদি প্রেস এজেন্সির টুইটে আরও বলা হয়, প্রতিযোগিতার চতুর্থ গ্রুপে (১৫ পারা কোরআন) চতুর্থ স্থান অর্জন করেছে ক্ষুদে হাফেজ মুশফিকুর রহমান। পুরস্কার হিসেবে সে পেয়েছে ১ লাখ ২০ হাজার সৌদি রিয়াল।

প্রসঙ্গত, ৪৩তম বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় পাঁচটি গ্রুপে ১১৭টি দেশের ১৬৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

About Author Information

সর্বাধিক পঠিত

সৌদি আরবে কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশি ফয়সাল

Update Time : 05:38:06 am, Thursday, 7 September 2023