Dhaka 4:52 am, Monday, 20 April 2026

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত

  • Reporter Name
  • Update Time : 05:33:33 pm, Tuesday, 21 October 2025
  • 81 Time View

কক্সবাজারের চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে পার্কের হাতির বেষ্টনীতে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- অরুণ মনি চাকমা (৪৫) ও জসিম উদ্দিন (৪০)।

চকরিয়া সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে হাতির বেষ্টনীতে খাবার দিতে যায় দুই মাহুত। এসময় হাতি ক্ষেপে গিয়ে দুই মাহুত অরুণ ও জসিমের ওপর আক্রমণ করে। তাৎক্ষণিকভাবে অন্যান্য কর্মচারীরা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

তিনি আরও বলেন, আহত মাহুতদের মধ্যে অরুণের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঞ্জুরুল আলম আরও বলেন, প্রাণীরা কোন সময় কি ধরনের আচরণ করে বুঝা যায় না। তারপরও ওই হাতি কী কারণে এমন আচরণ করেছে পার্কের ভেটেরেনারী চিকিৎসক পরীক্ষা করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ডুলাহাজারা সাফারি পার্কে হাতির আক্রমণে দুই মাহুত আহত

Update Time : 05:33:33 pm, Tuesday, 21 October 2025