Dhaka 10:19 am, Tuesday, 21 April 2026

ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : 09:51:37 am, Wednesday, 23 August 2023
  • 305 Time View

কর্মস্থলে হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।
আজ বুধবার (২৩ আগস্ট) বেলা সোয়া একটায় এ কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার সামন্ত মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কর্তৃপক্ষের আশ্বাসে আমরা কর্মসূচি প্রত্যাহার করেছি। বিকেল ৩টা থেকে আমরা শিফট মোতাবেক যথারীতি দায়িত্ব পালন করব।’
কর্মসূচি প্রত্যাহারের পর ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক মাহবুবুর রহমান ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, ইন্টার্ন চিকিৎসকরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন। তাদের দাবির মধ্যে ছিল নিরাপদ কর্মক্ষেত্রের ব্যবস্থা করা। আমরা হাসপাতালে দায়িত্বরত আনসার বাহিনীর সঙ্গে কথা বলেছি। এ ছাড়া হাসপাতালে কর্মরতদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদারের বিষয়টি নিয়ে আনসারের জেলা কমান্ডারের সঙ্গে কথা হয়েছে। কিছু অবকাঠামো ও সিস্টেম পরিবর্তনসহ বেশ কিছু বিষয় নিয়ে আমরা কাজ করব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

Update Time : 09:51:37 am, Wednesday, 23 August 2023