Dhaka 7:11 pm, Tuesday, 21 April 2026

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়াল

  • Reporter Name
  • Update Time : 05:36:39 am, Friday, 10 October 2025
  • 177 Time View

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ঊর্ধ্বমুখী। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাবপদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী বর্তমানে গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ১২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ ছিল ২৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে রিজার্ভ বেড়েছে প্রায় ৩২ কোটি ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি রেমিট্যান্স প্রবাহ ও রপ্তানি আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলোর হাতে ডলারের জোগান বেড়েছে। এসব ব্যাংক অতিরিক্ত ডলার অন্য ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের কাছে বিক্রি করছে, যার ফলে রিজার্ভে ইতিবাচক প্রবাহ দেখা যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সাড়ে ২৭ বিলিয়ন ডলার ছাড়াল

Update Time : 05:36:39 am, Friday, 10 October 2025