ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। গত বৃহস্পতিবার ঢাকায় পা রেখেই সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। এরইমধ্যে ঢাকায় কাটানো তার বেশ কিছু মুহূর্ত ভাইরাল হয়েছে। এদিকে, শুক্রবার বিকালে হানিয়া বেড়াতে যান পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। সেখানে কাটান বিশেষ কিছু মুহূর্ত। আর তা নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন হানিয়া। পাকিস্তানি এই তারকার ঘোরাঘুরিতে সঙ্গ দিয়েছেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ফুড ভ্লগার ইফতেখার রাফসান। ভাইরাল কিছু ভিডিও ও ছবিতে দেখা যায়, রাফসানের সঙ্গে সময় কাটাচ্ছেন হানিয়া। তাদের একসঙ্গে আহসান মঞ্জিল প্রাঙ্গণে ফুচকা ও ঝালমুড়িও খেতে দেখা যায়। মাটির কাপে দুধ চা-ও খান তারা। শুধু তাই নয়, একসঙ্গে রিকশায়ও ঘোরেন তারা। এ সময় রাফসানের সঙ্গে হানিয়াকে গল্প করতেও দেখা যায়। আবার, আহসান মঞ্জিলের সিড়িতে দাঁড়িয়ে কয়েকটি ছবি তোলেন হানিয়া আমির। এ সময় তার সঙ্গে আসা টিম, আয়োজক পক্ষ, অন্যান্য ইনফ্লুয়েন্সার ও অতিথিদেরও দেখা যায়। তাদের সঙ্গে একটি গ্রুপ সেলফিও তোলেন হানিয়া। গতকাল শনিবার ঢাকার শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সফর তার জন্য স্মরণীয় হয়ে উঠবে। এ ছাড়াও আজ সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।
ব্রেকিং নিউজ :
ঢাকা সফর স্মরণীয় করতে চান হানিয়া
-
Reporter Name - Update Time : 04:34:32 am, Sunday, 21 September 2025
- 196 Time View
Tag :
সর্বাধিক পঠিত










