Dhaka 5:41 am, Thursday, 16 April 2026

ঢালাওভাবে বোনাস দিতে পারবে না রাষ্ট্রীয় ব্যাংকগুলো

  • Reporter Name
  • Update Time : 12:21:45 pm, Tuesday, 9 September 2025
  • 177 Time View

রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো আর ঢালাওভাবে কর্মচারীদের উৎসাহ বোনাস দিতে পারবে না।
নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো ব্যাংকের বোনাস দেওয়ার ভিত্তি আর পরিচালন মুনাফা নয়, বরং হবে নিট মুনাফা।
এ ছাড়া মুনাফা অর্জনের পর প্রথমে সরকারকে লভ্যাংশ দিতে হবে। সরকারকে লভ্যাংশ না দিলে, উৎসাহ বোনাসের যোগ্যতা অর্জন করলেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরকারের কাছে তা দাবি করতে পারবে না।
এর আগে গত শনিবার (৬ সেপ্টম্বর)বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরও একই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, ব্যাংকের মূলধন ১০ শতাংশের নিচে হয় এবং প্রভিশন লস করে, তাহলে ডিভিডেন্ড ও বোনাস দিতে পারবে না।
এ ছাড়া কোনো কর্মকর্তাকে বোনাস দেওয়া হবে না। যদি তারা প্রভিশন লস করেন।
তিন মাসের ঋণ অনাদায়ি থাকলে তাকে ননপারফর্মিং লোন হিসেবে ধরা হবে।
তিনি বলেন, চেষ্টা করছি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীল করার। গত কয়েক বছর অর্থ ব্যবস্থায় শঙ্কা তৈরি হয়, একটা অস্থিরতা বিরাজ করছিল সেখান থেকে ফিরিয়ে আনতে আমরা কাজ করছি এবং আংশিক হলেও কাজ করছি।
ব্যালেন্স অব পেমেন্ট সবগুলোতেই উদ্বৃত্ত আছে এর কারণ হলো রেমিট্যান্সপ্রবাহ ২১% বেড়েছে আর সংকটের মধ্যে রপ্তানিও বেড়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

ঢালাওভাবে বোনাস দিতে পারবে না রাষ্ট্রীয় ব্যাংকগুলো

Update Time : 12:21:45 pm, Tuesday, 9 September 2025