Dhaka 4:50 am, Tuesday, 21 April 2026

প্রতিদিনই নতুন রেকর্ড করছে সানি ও আমিশার গদর টু

  • Reporter Name
  • Update Time : 08:13:41 am, Sunday, 20 August 2023
  • 250 Time View

প্রতিদিনই নতুন রেকর্ড করছে সানি দেওল ও আমিশা প্যাটেল অভিনীত ‘গদর টু’। ২২ বছর পরেও একফোঁটা ফিকে হয়নি তারা সিং আর সাকিনার প্রেমকথার ম্যাজিক। ‘গদর টু’ দেখতে হলে উপচে পড়ছে ভিড়। প্রথম দিন যে পরিমাণ দর্শক সিনেমাটি দেখেছে তা অনেক তারকার কাছে স্বপ্ন, নবম দিনে তার চেয়ে দ্বিগুণ দর্শক হল ভরালেন সিনেমাটি দেখতে। প্রথম সপ্তাহেই ২৮৪ কোটি রুপির ব্যবসা করেছিল। দ্বিতীয় সপ্তাহেও সেই বিজয়রথ অব্যাহত।
গত ১১ আগস্ট মুক্তি পাওয়া ‘গদর টু’ দ্বিতীয় শনিবারে প্রায় ৩২ কোটি রুপির ব্যবসা করেছে জানিয়েছে ভারতীয় বিনোদনভিত্তিক ওয়েব পোর্টাল স্যাকনিল্ক। শুক্রবারের চেয়ে একলাফে আয় বেড়েছে ১২ কোটি। রোববার ‘গদর টু’-এর টিকিট বিক্রি আরও বাড়বে বলেই মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা।
শুক্রবারই ৩০০ কোটির ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলেছিল এই সিনেমা। আর বর্তমানে এর আয় দাঁড়িয়েছে ৩৩৬ কোটি রুপি। সানি-আমিশার ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্লকবাস্টার এই ছবি। বর্তমানে ২০২২ সালের সর্বাধিক উপার্জিত বলিউড ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ‘গদর টু’।
প্রথমস্থানে রয়েছে শাহরুখের ‘পাঠান’। বিশ্ব বক্স অফিসে এক হাজার কোটির গণ্ডি পার করা ‘পাঠান’কে ছোঁয়া মুশকিল হলেও বক্স অফিসে হইচই ফেলে দিয়েছেন সানি। তবে দেশের বক্স অফিসে পাঠানকে হারিয়ে দিতে পারেন বলে মত ট্রেড অ্যানালিস্টদের একাংশের। পাঠানের দেশীয় বাজারে আয় ছিল ৫৪৩ কোটি রুপি।

২০০১ সালে যখন গদর মুক্তি পায়, তখন বক্স অফিসের পুরোনো সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিল পরিচালক অনিল শর্মার এই ছবি। এবারও সেই একই নজির।

প্রতিদিনই নতুন রেকর্ড করছে সানি ও আমিশার গদর টু

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

প্রতিদিনই নতুন রেকর্ড করছে সানি ও আমিশার গদর টু

Update Time : 08:13:41 am, Sunday, 20 August 2023