Dhaka 12:10 pm, Tuesday, 21 April 2026

পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার

  • Reporter Name
  • Update Time : 01:48:23 pm, Sunday, 10 August 2025
  • 119 Time View

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করেছে সরকার। এসব কর্মকর্তাদের মধ্যে ডিআইজি, পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক রয়েছেন। তারা সবাই পলাতক ও সাময়িক বরখাস্ত রয়েছেন।
২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২২ সালে এসব কর্মকর্তাদের পদক দেওয়া হয়।

রোববার (১০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এতে সই করেছেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদক প্রত্যাহারকৃত পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত আর্থিক সুবিধাদি বন্ধ করা হলো এবং ইতঃপূর্বে পদক সংক্রান্ত গৃহীত যাবতীয় অর্থ ফেরত প্রদানের জন্য নির্দেশ প্রদান করা হলো।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

সর্বাধিক পঠিত

পুলিশের পলাতক ৪০ কর্মকর্তার পদক প্রত্যাহার

Update Time : 01:48:23 pm, Sunday, 10 August 2025